*************************************************

*এলান নয় হেদায়েত মনেকরে পড়ি*

************************************************

আসসালামু আলাইকুম

১- ফিতনা হত্যার চেয়ে মারাত্মক। (২:১৯১ আল কোরান)
২-
হজরত আবু উমামাহ আল বাহিলী রাঃ বলেন রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেছেন "আমি তার জন্য বেহেস্তের কিনারায় একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে ঝগড়া/বিতর্ক ছেড়ে দেয়, যদিও সে হকের উপরে। (আবু দাউদ)
৩-
হজরত হোযাইফা ইবনে ইয়ামান রাঃ বলেন, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, সেই জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাক। নতুবা অতিসত্বর আল্লাহ তায়ালা তোমাদের উপর আপন আযাব পাঠাইয়া দিবেন। অতঃপর তোমরা দোয়া করিলেও আল্লাহ তায়ালা তোমাদের দোয়া কবুল করিবেন না। (তিরমিযী)

সমাধান/সমঝোতা - সবাই সমস্যার কথা জানেন বা সমস্যার কিছু নিশানা খবরে পড়েছেন। এই লেখা শুধুমাত্র সমাধানের একটি রাস্তা। এ বেপারে আমাদের বলার কারণ সমস্যার ফলাফল উম্মতের আখেরাতের ও হেদায়েতের মেহনতের ক্ষতি। শয়তান জিতে যাচ্ছে। উম্মত ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এতে জিহালত বাড়তে থাকবে। আমাদের প্রস্তাবিত ও অনুরোধকৃত সমাধানের দুটি অংশ, এবং একটি ছাড়া অপরটির দ্বারা সমস্যার সমাধান সম্ভব নয়, এবং একটির চেয়ে অপরটি বেশি জরুরি নয়। এই সমাধান স্বাভাবিক মনে হলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো না হওয়ার কারণে সমস্যা বেড়ে চলছে।

১+২=৩. আলেমদের মতপার্থক্য/মতবিরোধ আলোচনা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যেসব মুরুব্বি আলেমরা মতপার্থক্য/মতবিরোধের সমাধানে সরাসরি জড়িত শুধু সেসব মুরুব্বি আলেমরা এ বেপারে নিজেদের মধ্যে আলোচনা করবে। উম্মতের দ্বীনি বেপারে ঝগড়া করার ও ফেতনা বাড়ানোর অধিকার নেই। আলেমদের ঝগড়া সমাধান করা দায়িত্ব, বাড়ানো নয়।আলেমদের এবং উম্মতকে ঝগড়া ছেড়ে মানুষকে আল্লাহর হুকুম ও নবী সাঃ এর জীবন পদ্ধতিতে আনার মেহনতে মনোযোগ দিতে হবে।আপনার কাছে কি ঝগড়া করা জরুরি না ফেতনা ছেড়ে নবী সাঃ এর মেহনত জরুরি?

১. উম্মতকে প্রথমত পূর্ণ সন্মান এবং দ্বিতীয়ত খেদমত করতে হবে ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের। আলেমদের সন্মান ও খেদমত করা উম্মতের উপরে আলেমদের অধিকার। উম্মতের এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ কারণ আলেমদেরও সংসারিক ও দ্বীনি প্রয়োজনের খরচ আছে। কোনো আলেমকে বা কোনো আলেমের কোনো দীনি মেহনতকে ছোটো করে দেখার বা অসম্মান করার কোনো অধিকার উম্মতের নেই।

২. আলেমদের ওরাসাতুল আম্বিয়া পদবীর পূর্ন হক আদায় করতে প্রথমত সমস্ত উম্মতকে সঠিক ইসলাম শিখাতে হবে,মাদ্রাসার ভিতরে ও বাহিরে, এবং দ্বিতীয়ত উম্মতের খেদমতের মালকে শুধুমাত্র হাদিয়াবা উপহার হিসেবে নিতে হবে বা মনে করতে হবে, পারিশ্রমিক নয়। তাবলীগ, ওয়াজ, বয়ান, এসো দীন শিখি অনুষ্টান বা প্রশ্ন উত্তর সহ মাসায়েলের এলেমের নিয়মিত মজলিস, মাদ্রাসা ও অন্যান্য মাধ্যমে উম্মতের ও ওরাসাতুল আম্বিয়া পদবীর হক আদায় করা।

জরুরি বিজ্ঞপ্তি - মুসলমানদের মধ্যে এখন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, যিনা, ধর্ষণ, সুদ, ঘুষ, শিরিক, বিদাত,অপবাদ, গীবত সহ বিভিন্ন অত্যাচার ও গুনাহের কাজ ছড়িয়ে পড়েছে ও বিস্তারিত হচ্ছে।এই ফেতনার সময় নিজের জীবনের সীমিত সংক্ষিপ্ত সময় আখেরাতের প্রস্তুতি ও মানুষকে আল্লাহের বড়ত্বের দিকে ডাকার ও অন্যায়/গুনাহ থেকে বিরত করারবদলে আলেমদের (তাবলীগ/মাওলানা সাদ/ইব্রাহিম/আহমদ লাট, মাযহাব/হানাফী/শাফি/মালিকি/হাম্বলী, কওমি) সমালোচনা করা কি বুদ্ধিমানের কাজ না চরম বোকামি? কবরে আলেমদের বেপারে জিজ্ঞেস করা হবে না, তাহলে যে সময়ে নিজেকে ও অন্যদের দোজখ থেকে বাঁচানোর মেহনত করা আল্লাহের দেয়া ঈমানী দায়িত্ব, সে সময়ে আলেমদের সমালোচনা/গীবত করে সময় নষ্ট করা কি চরম বোকামি নয়? আপনি কি বোকা না চালাক তার বিচার হচ্ছে, আল্লাহের কাছে আপনার সময়, অর্থ ও শরীর ব্যবহারে আল্লাহের হুকুম মানার হিসাব দিতে পারবেন?

****************************************

রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

প্রশ্ন করেছেনঃ মুহাম্মদ আশিকুর রহমান, বোয়ালিয়া, রাজশাহী।



জিজ্ঞাসাঃ 
(ক) মিলনের সময় স্বামী বা স্ত্রী কি একে অপরের যৌনাঙ্গে চুম্বন বা মুখ লাগাতে পারবে? যদি তা নাজায়েয হয়, তথাপি কেউ ভুল বশত বা উত্তেজনা বশতঃ এই কার্য করে, তাহলে তার করণীয় কি?

(খ) নব দম্পত্তি যদি পেশাগত সমস্যার (যেমন ছাত্র-ছাত্রী হওয়ায় বা চাকুরীর কারণে বিচ্ছিন্ন অবস্থান) কারণে অথবা নব-দাম্পত্য জীবন উপভোগকল্পে প্রথম সন্তান গ্রহণের পূর্ববর্তী সময়টাকে দীর্ঘায়িত করতে চায় (৩-৫ বছর), তাহলে এ পরিস্থিতিতে তারা কি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে বড়ি ব্যবহার করতে পারবে?

সমাধানঃ
 
(ক) মানুষ সৃষ্টির সেরা জীব। তার কথাবার্তা, চালচলনে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভদ্রতা ও শ্রেষ্ঠত্ব একান্ত প্রয়োজন। আপনার প্রশ্নোক্ত বিবরণটি পশ্চিমাদের নোংরা অভ্যাস যা পশুদের মধ্যে পাওয়া যায়। মানুষ হয়ে পশুর ন্যায় এমন কু-অভ্যাস সুস্থ মেধা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা অসম্ভব। চিন্তা করা উচিত, যে মুখ পবিত্র কালিমা, কুরআন তিলাওয়াত, আল্লাহর যিকির ও দরূদ শরীফ পাঠ করে, সে মুখ কিভাবে এ নিম্নমানের কাজে ব্যবহার হতে পারে? সুতরাং এ ধরণের নোংরামি, রুচি বিবর্জিত কাজ শরীয়তে নাজায়েয, তথা মাকরুহে তাহরীমি ও গুনাহের কাজ। অতএব, তা পরিহার করা একান্ত প্রয়োজন। তবে স্ত্রী যদি উত্তেজনা বশতঃ পুরুষাঙ্গকে তার মুখে নেয়, তাহলে তাকে ক্ষমাগণ্য করা হবে। কিন্তু এ ধরণের অভ্যাস করে নেয়াও মাকরূহে তাহরীমি। (ফাত্ওয়ায়ে আলমগীরী-৫/৩৭২, আহ্সানুল ফাত্ওয়া-৮/৪৫, ফাত্ওয়ায়ে মাহমুদিয়্যাহ-২৯/১৪২, ফাতওয়ায়ে রহিমিয়্যা-১০/১৭৮, জামিউল ফাত্ওয়া-৩/২৩৪)।
(খ) ইসলামী শরীয়তের বিধি অনুযায়ী পরিবার পরিকল্পনা, অর্থাৎ- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা কোন ক্রমেই জায়েয নেই। আর এ ব্যাপারে কুরআন ও হাদীসে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে হ্যাঁ, বিশেষ কোন অসুস্থতা, গর্ভধারণের কারণে প্রাণনাশের প্রবল আশংকা অথবা মায়ের বুকের দুধের অভাবে সন্তানের জীবন নাশের প্রবল আশংকা ইত্যাদি কারণে অস্থায়ী জন্মনিয়ন্ত্রন পদ্ধতির যে কোন একটি সাময়িক সময়ের জন্য কোন অভিজ্ঞ মুসলিম দ্বীনদার ডাক্তারের পরামর্শক্রমে গ্রহণ করা যেতে পারে। এ ধরণের বিশেষ ওযর ব্যতীত শুধু অভাব অনটন, দৈহিক সৌন্দর্য অটুট রাখা, কিংবা নব দাম্পত্য জীবন উপভোগ কল্পে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা কোন ক্রমেই জায়েয নেই; সম্পূর্ণ রূপে হারাম। সুতরাং প্রশ্নোল্লিখিত বর্ণনা অনুযায়ী পেশাগত সমস্যা কিংবা দাম্পত্য জীবন উপভোগ কল্পে প্রথম সন্তান গ্রহণের পূর্ববর্তী সময়কে দীর্ঘায়িত করে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা বৈধ হবে না। (সূরায়ে বনী ইসরাঈল-৩১, সূরায়ে আনআম-১৫১, বুখারী শরীফ-২/৭৫৯, মুসলিম শরীফ-১/৪৬৬, আবুদাউদ-১/২৯৫, ২/৫৪২, ফাতওয়ায়ে হিন্দিয়্যাহ-৫/৩৫৭, রদ্দুল মুহতার-৪/৩৩৬, ফাতওয়ায়ে মাহমুদিয়্যা-২৭/৩৫৮, জাওয়াহিরুল ফিক্বহ্-৮/২৯৭)।


সমাধান দিয়েছেনঃ
ইসলামী আইন ও গবেষণা বিভাগ
আল-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।

1 টি মন্তব্য:

  1. Polycystic Ovary Disease PCOD or Polycystic Ovary Syndrome PCOS is a complex disease affecting hormones, reproductive system as well as metabolic level in women.

    উত্তরমুছুন

ব্লগ ব্যাংক

((( অনুসরণকারী )))

অবদানকারী

((( মোট পৃষ্ঠাদর্শন )))

দৃষ্টি আকর্ষন ( ATTENTION )

পবিত্র কোরআন হাদীস এর সম্মান রক্ষার্থে, এই ব্লগের যে কোন লেখা পড়ার পূর্বে দয়া করে আপনার চারপাশের পবিবেশ এর পবিত্রতা বজায় রাখুন

Before you Play/Read any of this blog content, please ensure that you and your environment are in proper form for the honor of The Holy Quran & Hadith.

((( বৈশিষ্ট্যযুক্ত পোস্ট )))

তাহাজ্জুদের নামাজ ।।। আল্লাহ তা'লার সাথে ভালবাসার কথোপকথন

আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরির প্রধান মাধ্যম নামাজ। নামাজের মাধ্যমে মহামহিম স্রষ্টার সঙ্গে বান্দার ভালবাসার কথোপকথোন । হাদিসে বর্ণি...

৬ সিফাতের ভিত্তিতে লেখা