তাবলীগের চলমান সংকট সমাধানের ফিকিরকে সামনে রেখে গত ২৭শে জুলাই ’১৭ তারিখে দেশের শীর্ষ ও প্রবীণ উলামায়ে কেরামগণ মিরপুর জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় একত্রিত হয়েছিলেন।
উক্ত জোড়ে দেশের প্রবীণ উলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন-
১. মাওলানা আশরাফ আলী সাহেব (দা.বা.), [মুহতামিম, জামিয়া শারইয়্যাহ মালিবাগ]
২. মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব (দা.বা.), [মুহতামিম, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ]
৩. মাওলানা নূর হোসাইন কাসেমী সাহেব (দা.বা.), [মহাপরিচালক, জামিয়া মাদানিয়া বারিধারা]
৪. মাওলানা আতাউল্লাহ সাহেব (দা.বা.), [হাফেজ্জী হুজুর রহ.-এর সাহেবজাদা]
৫. মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব (দা.বা.), [জামিয়া মাদানীয়া বারিধারা]
৬. মাওলানা মুহাম্মাদ সালমান (দা.বা.), [মুহতামিম, মাদরাসা দারুর রাশাদ]
৭. মাওলানা মোস্তফা আজাদ সাহেব (দা.বা.), [মুহতামিম, আরজাবাদ মাদরাসা]
৮. মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব (দা.বা.), [প্রতিষ্ঠাতা, শায়েখ যাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা]
৯. মাওলানা মাহফুজুল হক সাহেব (দা.বা.), [মুহতামিম, জামিয়া রাহমানিয়া আরাবিয়া]
১০. প্রিন্সিপাল মিজানুর রহমান সাহেব (দা.বা.), [খলীফা, আবরারুল হক্ব সাহেব রহ.]
১১. মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব (দা.বা.), [প্রখ্যাত আলেমে দ্বীন]
১২. মাওলানা আনাস সাহেব (দা.বা.) [কাকরাইলের মরহুম মুরুব্বী মাওলানা আবুল ফাত্তাহ সাহেব রহ.-এর ছোট ভাই, (ভোলা)]
১৩. মাওলানা মনিরুজ্জামান কাসেমী সাহেব (দা.বা.), [মুহতামিম, বায়তুন নূর মাদরাসা, যাত্রাবাড়ী]
সহ আরও অনেক উলামায়ে কেরাম।
মজমায় আলোচনা হয়েছে-
(১) যে ব্যক্তির বক্তব্য কুরআন-সুন্নাহর খেলাফ হিসেবে দেখা যায়, তাকে কোনভাবেই মান্য করার সুযোগ নেই।
(২) চলমান সংকটের ব্যাপারে ভারত-পাকিস্তান তথা সারা বিশ্বের উলামায়ে কেরামের অবস্থান এক ও অভিন্ন।
(৩) বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামাদের একটি জামাত সম্প্রতি ভারত সফরে গিয়ে এ ব্যাপারে ভারতের সমস্ত উলামায়ে কেরামের এক ও অভিন্ন অবস্থান প্রত্যক্ষ করে এসেছেন।
(৪) নিযামুদ্দিনের সমস্ত প্রবীণ মুরুব্বীগণ কেন মারকায থেকে বের হয়ে গেছেন? -এ ব্যাপারে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।
মজমায় সিদ্ধান্ত হয়েছে-
(১) উলামায়ে কেরামের আহবান ও সিদ্ধান্তকে বারবার উপেক্ষা করে কাকরাইলের শুরাদের নিজস্ব মত অনুযায়ী কাজ করার কারণে তাবলীগের যে ক্ষতি হচ্ছে- এ ব্যাপারে উলামায়ে কেরামের পক্ষ থেকে কাকরাইলের শুরাদের কাছে চিঠি পাঠিয়ে দুঃখ প্রকাশ করা হবে।
(২) দেশের উলামা হযরতদের সাথে কাকরাইলের শুরাদের ওয়াদাকৃত ‘ইস্তেফতা’ অর্থাৎ ‘নিযামুদ্দিনের বর্তমান আমীর/আলমী আমীর হওয়ার দাবীটি শরীয়ত সম্মত কিনা?’ -এই ইস্তেফতাটির বিষয়ে পূনরায় তলব করা হবে।
(৩) মেহনতের চলমান সংকটের ব্যাপারে ভারত-পাকিস্তানের উলামাদের অবস্থান উম্মতের কাছে স্পষ্ট। বাংলাদেশের উলামাদের অবস্থানও এ দেশের মানুষের সামনে প্রকাশ হওয়া উচিত। তাই মেহনতের চলমান সংকটের ব্যাপারে বাংলাদেশের উলামায়ে কেরামের অবস্থান লিখিত আকারে প্রকাশ করা হবে, যেখানে দেশের শীর্ষ উলামায়ে কেরামের স্বাক্ষর থাকবে।
(৪) কাকরাইলের বিতর্কিত ব্যক্তি ‘মাওলানা’ আবদুল্লাহ’র ব্যাপারে কাকরাইলের শুরাদের অতিশীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ ব্যাপারে কাকরাইলের শুরাদের নিকট লিখিত তলব করা হবে।
'নিযামুদ্দিন মারকায ও নেপথ্যের কিছু সত্য'
বইটিতে তাবলীগের বয়োজ্যেষ্ঠ মুরুব্বী হযরত মাওলানা ইব্রাহীম দেউলা সাহেব (দা.বা.) ও হযরত মাওলানা মুহাম্মাদ ইয়াকুব সাহেব (দা.বা.)-এর চিঠিগুলো সহ প্রাসঙ্গিক বিষয়গুলো সংযুক্ত করা আছে।
● বইটির পিডিএফ কপি নিচে attach করে দেয়া হল।
● বইটির ডাউনলোড লিংক- নিযামুদ্দিন মারকায ও নেপথ্যের কিছু সত্য.pdf


0 কমেন্টসগুলো:
একটি মন্তব্য পোস্ট করুন