*************************************************

*এলান নয় হেদায়েত মনেকরে পড়ি*

************************************************

আসসালামু আলাইকুম

১- ফিতনা হত্যার চেয়ে মারাত্মক। (২:১৯১ আল কোরান)
২-
হজরত আবু উমামাহ আল বাহিলী রাঃ বলেন রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেছেন "আমি তার জন্য বেহেস্তের কিনারায় একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে ঝগড়া/বিতর্ক ছেড়ে দেয়, যদিও সে হকের উপরে। (আবু দাউদ)
৩-
হজরত হোযাইফা ইবনে ইয়ামান রাঃ বলেন, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, সেই জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাক। নতুবা অতিসত্বর আল্লাহ তায়ালা তোমাদের উপর আপন আযাব পাঠাইয়া দিবেন। অতঃপর তোমরা দোয়া করিলেও আল্লাহ তায়ালা তোমাদের দোয়া কবুল করিবেন না। (তিরমিযী)

সমাধান/সমঝোতা - সবাই সমস্যার কথা জানেন বা সমস্যার কিছু নিশানা খবরে পড়েছেন। এই লেখা শুধুমাত্র সমাধানের একটি রাস্তা। এ বেপারে আমাদের বলার কারণ সমস্যার ফলাফল উম্মতের আখেরাতের ও হেদায়েতের মেহনতের ক্ষতি। শয়তান জিতে যাচ্ছে। উম্মত ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এতে জিহালত বাড়তে থাকবে। আমাদের প্রস্তাবিত ও অনুরোধকৃত সমাধানের দুটি অংশ, এবং একটি ছাড়া অপরটির দ্বারা সমস্যার সমাধান সম্ভব নয়, এবং একটির চেয়ে অপরটি বেশি জরুরি নয়। এই সমাধান স্বাভাবিক মনে হলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো না হওয়ার কারণে সমস্যা বেড়ে চলছে।

১+২=৩. আলেমদের মতপার্থক্য/মতবিরোধ আলোচনা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যেসব মুরুব্বি আলেমরা মতপার্থক্য/মতবিরোধের সমাধানে সরাসরি জড়িত শুধু সেসব মুরুব্বি আলেমরা এ বেপারে নিজেদের মধ্যে আলোচনা করবে। উম্মতের দ্বীনি বেপারে ঝগড়া করার ও ফেতনা বাড়ানোর অধিকার নেই। আলেমদের ঝগড়া সমাধান করা দায়িত্ব, বাড়ানো নয়।আলেমদের এবং উম্মতকে ঝগড়া ছেড়ে মানুষকে আল্লাহর হুকুম ও নবী সাঃ এর জীবন পদ্ধতিতে আনার মেহনতে মনোযোগ দিতে হবে।আপনার কাছে কি ঝগড়া করা জরুরি না ফেতনা ছেড়ে নবী সাঃ এর মেহনত জরুরি?

১. উম্মতকে প্রথমত পূর্ণ সন্মান এবং দ্বিতীয়ত খেদমত করতে হবে ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের। আলেমদের সন্মান ও খেদমত করা উম্মতের উপরে আলেমদের অধিকার। উম্মতের এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ কারণ আলেমদেরও সংসারিক ও দ্বীনি প্রয়োজনের খরচ আছে। কোনো আলেমকে বা কোনো আলেমের কোনো দীনি মেহনতকে ছোটো করে দেখার বা অসম্মান করার কোনো অধিকার উম্মতের নেই।

২. আলেমদের ওরাসাতুল আম্বিয়া পদবীর পূর্ন হক আদায় করতে প্রথমত সমস্ত উম্মতকে সঠিক ইসলাম শিখাতে হবে,মাদ্রাসার ভিতরে ও বাহিরে, এবং দ্বিতীয়ত উম্মতের খেদমতের মালকে শুধুমাত্র হাদিয়াবা উপহার হিসেবে নিতে হবে বা মনে করতে হবে, পারিশ্রমিক নয়। তাবলীগ, ওয়াজ, বয়ান, এসো দীন শিখি অনুষ্টান বা প্রশ্ন উত্তর সহ মাসায়েলের এলেমের নিয়মিত মজলিস, মাদ্রাসা ও অন্যান্য মাধ্যমে উম্মতের ও ওরাসাতুল আম্বিয়া পদবীর হক আদায় করা।

জরুরি বিজ্ঞপ্তি - মুসলমানদের মধ্যে এখন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, যিনা, ধর্ষণ, সুদ, ঘুষ, শিরিক, বিদাত,অপবাদ, গীবত সহ বিভিন্ন অত্যাচার ও গুনাহের কাজ ছড়িয়ে পড়েছে ও বিস্তারিত হচ্ছে।এই ফেতনার সময় নিজের জীবনের সীমিত সংক্ষিপ্ত সময় আখেরাতের প্রস্তুতি ও মানুষকে আল্লাহের বড়ত্বের দিকে ডাকার ও অন্যায়/গুনাহ থেকে বিরত করারবদলে আলেমদের (তাবলীগ/মাওলানা সাদ/ইব্রাহিম/আহমদ লাট, মাযহাব/হানাফী/শাফি/মালিকি/হাম্বলী, কওমি) সমালোচনা করা কি বুদ্ধিমানের কাজ না চরম বোকামি? কবরে আলেমদের বেপারে জিজ্ঞেস করা হবে না, তাহলে যে সময়ে নিজেকে ও অন্যদের দোজখ থেকে বাঁচানোর মেহনত করা আল্লাহের দেয়া ঈমানী দায়িত্ব, সে সময়ে আলেমদের সমালোচনা/গীবত করে সময় নষ্ট করা কি চরম বোকামি নয়? আপনি কি বোকা না চালাক তার বিচার হচ্ছে, আল্লাহের কাছে আপনার সময়, অর্থ ও শরীর ব্যবহারে আল্লাহের হুকুম মানার হিসাব দিতে পারবেন?

****************************************

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭


হযরত আনাস ইবনে মালিক রাজিঃ হতে বর্ণিত, নবী করীম    ইরশাদ করেছেন, স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম। হঠাৎ কারো নড়াচড়ার শব্দ শুনতে পেলাম। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ইনি কে? তারা বললেন, ইনি হলেন রুমাইছা বিনতে মিলহান, আনাস ইবনে মালিকের আম্মা।-সহীহ মুসলিম, হাদীস : ২৪৫৬; মুসনাদে আহমদ, হাদীস : ১১৯৫৫; তবাকাতে ইবনে সাদ ৮/৪২৯; মুসনাদে তয়ালিসী, হাদীস : ১৭১৫


হযরত জাবের রাজিঃ হতে বর্ণিত হাদীসে নবী করীম  ইরশাদ করেছেন, আমি স্বপ্নে দেখলাম জান্নাতে প্রবেশ করেছি। হঠাৎ দেখি আমার সামনে আবু তলহার স্ত্রী রুমাইছা রাজিঃ-সহীহ বুখারী, হাদীস : ৩৬৭৯; মুসনাদে আহমদ, হাদীস : ১৫০০২; সহীহ ইবনে হিববান, হাদীস : ৭০৮৪; সুনানে নাসায়ী কুবরা, হাদীস : ৮১২৪

হযরত রুমাইছা বিনতে মিলহান আনসারিয়া রাজিঃ-এর উপনাম হল উম্মে সুলাইম। এ নামেই তিনি অধিক প্রসিদ্ধ।

তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারিনী ছিলেন। ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবীদের মধ্যে তিনিও একজন। প্রথমে মালেক ইবনে নযরের সাথে তার বিবাহ হয়েছিল। সেই ঘরেই হযরত আনাস রা. জন্মগ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে ক্রুদ্ধ হয়ে স্বামী মালেক ইবনে নযর দেশত্যাগ করে সিরিয়ায় চলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তিনি হযরত আবু তালহা রা.-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

হযরত উম্মে সুলাইমের রাজিঃ দ্বিতীয় বিবাহ (হযরত আবু তালহার রাজিঃ 
সাথে) সম্পর্কে হযরত আনাস রাজিঃ বর্ণনা করেন, ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দেন। প্রতি উত্তরে উম্মে সুলাইম রাজিঃ বলেন, আপনি কি জানেন, আপনি যে উপাস্যের পূজা করেন তা জমি থেকে উৎপন্ন? (মাটি, গাছ ও খড়কুটা দিয়ে তৈরি) তিনি বললেন, হ্যাঁ। উম্মে সুলাইম রাজিঃ বলেন, গাছ-গাছালির পূজা করতে আপনার কি লজ্জা করে না? আমি ইসলাম গ্রহণ করেছি। আপনি যদি আমার ধর্মের অনুসরণ করেন তবেই আমি আপনাকে বিবাহ করব। আপনার ইসলাম গ্রহণ করাটাই আমার মোহর। আমি এছাড়া আর কোনো মোহর চাই না। তিনি বললেন, ঠিক আছে। আমি ভেবে দেখি। তারপর তিনি ফিরে এসে বললেন, আমিও আপনার ধর্মের অনুসারী। কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন এবং উম্মে সুলাইমকে বিবাহ করেন।-সুনানে নাসায়ী, হাদীস : ৩৩৪০; মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস : ১০৪১৭

হযরত আনাস রাজিঃ যখন দশ বছর বয়সে উপনীত হলেন, তার আম্মা হযরত উম্মে সুলাইম রাজিঃ তাকে নিয়ে রাসূলের  দরবারে আগমন করলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ! এই আমার ছেলে আনাস, আজ থেকে আপনার খেদমত করবে। তখন থেকেই আনাস রাজিঃ নিয়মিত রাসূলুল্লাহ -এর খেদমত করেছেন। হযরত আনাস রাজিঃ বলেন, আল্লাহ তাআলা আমার আম্মাকে উত্তম বিনিময় দান করুন। তিনি আমাকে উত্তমভাবে লালন-পালন করেছেন।

হযরত আনাস রাজিঃ বর্ণনা করেন, নবী করীম  উম্মে সুলাইম রাজিঃ ও কিছু আনসারী মহিলাকে যুদ্ধে নিয়ে যেতেন যুদ্ধাহতদের সেবা-শুশ্রূষা ও পানি পান করাতে।

হুনাইনের যুদ্ধে তিনি খঞ্জর হাতে নিয়ে রণাঙ্গনের দিকে এগিয়ে গেলেন। আবু তালহা রাজিঃ বলেন, ইয়া রাসূলাল্লাহ! এই যে উম্মে সুলাইম 
রাজিঃ, তার হাতে খঞ্জর! উম্মে সুলাইম বললেন, কোনো মুশরিক আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করলে আমি এটা দিয়ে তার নাড়িভুঁড়ি বের করে ফেলব।

হাদীস, ইতিহাস ও জীবনীগ্রন্থগুলোতে তার বীরত্ব, সাহসিকতা, ধার্মিকতা, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার অনেক ঘটনা বর্ণিত হয়েছে। তবে তিনি মুসিবতের সময় ধৈর্য্যশীলতা ও বুদ্ধিমত্তার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতিহাসের পাতায় তার নজির খুঁজে পাওয়া সত্যিই কঠিন।

ইমাম বুখারী রাহ. তার বিখ্যাত হাদীসগ্রন্থ সহীহ বুখারীতে তার এই ঘটনার শিরোনাম করেছেন এভাবে-
‘মুসিবতের সময় যিনি তার মর্মবেদনা প্রকাশ করেন না।’ তার সেই ঘটনার বিবরণ এরূপ- হযরত আবু তালহার সাথে উম্মে সুলাইমের বিবাহ হওয়ার পর তাদের খুব সুন্দর ফুটফুটে একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয় উমাইর। তার ছোট একটি পাখিও ছিল, যার সাথে সে খেলত রাসূলুল্লাহ 
 মাঝে মধ্যে সেই শিশুটির সাথে কৌতুক করতেন এবং বলতেন, হে উমাইর! তোমার বুলবুলির কী খবর!’ আবু তালহা রাজিঃ তাকে অত্যাধিক ভালবাসতেন। একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। আবু তালহা রাজিঃ এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। এমনকি অস্থির হয়ে পড়লেন। তার অভ্যাস ছিল, প্রতিদিন সকাল-সন্ধ্যায় তিনি রাসূলুল্লাহ -এর দরবারে আসা যাওয়া করতেন। এক বিকেলে তিনি ঘর থেকে বের হলেন। ইত্যবসরে তার অসুস্থ ছেলে মৃত্যুবরণ করল। এ দিকে উম্মে সুলাইম রাজিঃ মৃত্যুর পর ছেলেকে গোসল করালেন, কাফন পরালেন, সুগন্ধি মেখে দিলেন। কাপড়-চোপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুইয়ে রাখলেন। আর হযরত আনাস রাজিঃ কে পাঠিয়ে হযরত আবু তালহাকে ডেকে পাঠালেন এবং তাকে বলে দিলেন আবু তালহাকে যেন পুত্রের মৃত্যুসংবাদ না জানায়।

আবু তালহা রাজিঃ সেদিন রোযা রেখেছিলেন। উম্মে সুলাইম রাজিঃ তার জন্য খানা তৈরি করলেন। আবু তালহা রাজিঃ ঘরে ফিরেই সন্তানের কথা জিজ্ঞেস করলেন। উম্মে সুলাইম বললেন, সে এখন আগের চেয়ে শান্ত। ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যুসংবাদ জানালেন না। ঘরের লোকদেরকেও নিষেধ করে রেখেছিলেন। তিনি ছাড়া অন্য কেউ যেন এ সংবাদ তাকে না জানায়। হযরত আবু তালহা রাজিঃ তার কথা শুনে ভেবেছিলেন ছেলে তাঁর সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাই তিনিও নিশ্চিন্ত মনে রাতের খাবার খেলেন এবং বিশ্রাম নিলেন। এমনকি ভোরে গোসলও করলেন।

হযরত আবু তালহা রাজিঃ বের হওয়ার আগে উম্মে সুলাইম রাজিঃ তাকে বললেন, বলুন কেউ যদি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখে অতপর তার কাছে তা ফেরত চায় তবে তার কি অধিকার আছে তা ফেরত না দিয়ে নিজের কাছে আটকে রাখার? আবু তালহা রাজিঃ বললেন, না তার এ অধিকার নেই। হযরত উম্মে সুলাইম 
রাজিঃ এবার শান্ত কণ্ঠে বললেন, আপনার পুত্রের ব্যাপারে সবর করুন। আল্লাহ তাআলা তাকে আমাদের কাছে গচ্ছিত রেখেছিলেন তারপর তিনি ফিরিয়ে নিয়েছেন। আবু তালহা রাজিঃ এতে রাগান্বিত হলেন এবং রাতের আচরণে অসন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ -এর নিকট স্ত্রীর নামে অভিযোগ করলেন। রাসূলুল্লাহ  তাদের ঘটনা শুনে বিমুগ্ধ হলেন এবং দুআ করলেন-‘আল্লাহ তোমাদের এ রাতে বরকত দান করুন।’ তারপর আল্লাহ তাআলা তাদেরকে আবদুল্লাহ নামে আরেকটি পুত্র সন্তান দান করলেন। সেই আবদুল্লাহ ইবনে আবু তালহা রাজিঃ কে পরবর্তীতে আল্লাহ তাআলা সাত পুত্র দান করলেন, যাদের প্রত্যেকেই কুরআনের আলেম হয়েছেন।-সহীহ বুখারী, হাদীস : ১৩০১; মুসনাদে আহমদ, হাদীস : ১২০৮; ফাতহুল বারী ৩/২০১; তবাকাতে ইবনে সাদ ৮/৪৩১-৩২

আল্লামা ইবনে হাজার আসকালানী রাহ. এই হাদীসের অনেক ফাওয়ায়েদ উল্লেখ করেছেন। প্রথমে তিনি উম্মে সুলাইমের রাজিঃ বৈশিষ্ট্য ও মহত্ব বর্ণনা করেছেন যে, তিনি উক্ত ঘটনার মাধ্যমে তার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, সহিষ্ণুতা ও নেক গুণাবলির পরিচয় দিয়েছেন।

প্রথমে স্বামীকে পুত্রের মৃত্যু সংবাদ না জানিয়ে তাকে নিশ্চিন্তে রাত্রিযাপনের সুযোগ দিয়েছেন। সন্তানের মৃত্যুকে গচ্ছিত বস্ত্তর ফেরৎ নেয়ার সাথে উদাহরণ দিয়ে শোকার্ত স্বামীকে যেমন সান্ত্বনা দিয়েছেন তেমনি আল্লাহর ফয়সালাকে সন্তুষ্টচিত্তে মেনে নেওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা যখন তার উদ্দেশ্য ও নিয়তের সততা সম্পর্কে জানলেন তার মর্যাদা বৃদ্ধি করলেন এবং তিনি আল্লাহর রাসূলের ﷺ বরকতের দুআ লাভ করলেন। 
এক্ষেত্রে শিক্ষণীয় বিষয় হল আল্লাহ তাআলার ফয়সালাকে সন্তুষ্টচিত্তে মেনে নেওয়া। বিপদ-আপদে ধৈর্য্য ধারণ করা এবং আল্লাহর কাছে উত্তম বিনিময় প্রত্যাশা করা। প্রয়োজনের ক্ষেত্রে দ্ব্যর্থবোধক বাক্য ব্যবহার করা। স্বামীর সন্তুষ্টির জন্য সাজসজ্জা গ্রহণ করা ইত্যাদি।

লেখকঃআবু উসামা হাসান

0 কমেন্টসগুলো:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ ব্যাংক

((( অনুসরণকারী )))

অবদানকারী

((( মোট পৃষ্ঠাদর্শন )))

দৃষ্টি আকর্ষন ( ATTENTION )

পবিত্র কোরআন হাদীস এর সম্মান রক্ষার্থে, এই ব্লগের যে কোন লেখা পড়ার পূর্বে দয়া করে আপনার চারপাশের পবিবেশ এর পবিত্রতা বজায় রাখুন

Before you Play/Read any of this blog content, please ensure that you and your environment are in proper form for the honor of The Holy Quran & Hadith.

((( বৈশিষ্ট্যযুক্ত পোস্ট )))

তাহাজ্জুদের নামাজ ।।। আল্লাহ তা'লার সাথে ভালবাসার কথোপকথন

আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরির প্রধান মাধ্যম নামাজ। নামাজের মাধ্যমে মহামহিম স্রষ্টার সঙ্গে বান্দার ভালবাসার কথোপকথোন । হাদিসে বর্ণি...

৬ সিফাতের ভিত্তিতে লেখা