ঈদুল আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৮টা
প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহার প্রধান ঈদ জামাত সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এর জন্য সময় নির্ধারণ করা হয়েছে ঈদের দিন সকাল সাড়ে ৮টায়।
আজ বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় ঈদ প্রস্তুতি সম্পর্কিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাফিজ উদ্দিন বলেন, এবার কখন প্রধান জামাত হবে, এটা ঠিক করা যেতে পারে।’ এ সময় ধর্মমন্ত্রী বলেন, গত বছরের মত এবারও ৮টায় করা হোক।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর সারাদেশ ঈদুল আজহা উদযাপিত হবে।
সভায় জানানো হয়, ঈদ জামাতে অংশ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমের দেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত অন্যান্য মুসলিম দেশগুলোর কূটনৈতিকদের আমন্ত্রণ জানানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে ঈদগাহ মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিবছরের মতো প্রধান জামাতে পুরুষের পাশাপাশি নারীদের নামাজ পড়ার ব্যবস্থা থাকবে।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা।
বরাবরের মতো ডিসিসি’র উদ্যোগে ও ব্যবস্থাপনায় স্থানীয় সময়সূচি অনুযায়ী ঢাকা দুই মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬০টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামায আদায় করতে আসা মুসলিমদের গাড়ি পাকিং, ঈদগাহ মাঠ নামায উপযোগী করার লক্ষ্যে মাঠ সমতল করাসহ যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ : বায়তুল মোকাররমে মোট ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত সকাল ৭টায়, ২য় জামাত সকাল ৮টায়, ৩য় জামাত সকাল ৯টায়, ৪র্থ জামাত বেলা ১০টায় ৫ম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা ১০টা ৪৫ মিনিটে। আবহাওয়া প্রতিকূল না থাকলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররমে অনুষ্ঠিতব্য সকাল ৮টার জামাতই ঈদের প্রধান জামাত হিসেবে অনুষ্ঠিত হবে।


0 কমেন্টসগুলো:
একটি মন্তব্য পোস্ট করুন