দারুল উলূম
দেওবন্দের পক্ষ থেকে আবারো অবস্থান পরিষ্কার করা হলো। তারিখ, ০৭-০৫-২০১৮। এরপরও কি
অপপ্রচারকারীদের অপপ্রচার থামবে না?
এই নিন, “দারুল উলূম দেওবন্দের অবস্থান।”
এই নিন, “দারুল উলূম দেওবন্দের অবস্থান।”
পরকথা হলো, এদিকে কয়েক সপ্তাহ ধরে প্রচারমাধ্যমে এ সংবাদ ঘুরে বেড়াচ্ছে যে, ‘মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভি সাহেবের কিছু বয়ানের ব্যাপারে দারুল উলূম দেওবন্দ নিজের যেই অবস্থান ব্যক্ত করেছিল এবং যার ওপর দারুল উলূম দেওবন্দ অদ্যাবধি অনঢ় রয়েছে, খোদ দারুল উলূম দেওবন্দের কয়েকজন সম্মানিত উসতায তার সঙ্গে দ্বিমত ব্যক্ত করেছেন।’ সুস্পষ্টত এই অবাস্তব সংবাদের কারণে এমন একটি বিশাল শ্রেণি দ্বিধা ও সংশয়ের শিকার হতে পারে, যারা প্রকৃত সুরতহাল সম্পর্কে পুরোপুরি অবগত নন। বিষয়টি নিয়ে নতুন করে অর্থহীন আলোচনা শুরু হয়ে যেতে পারে। এজন্যে দারুল উলূম দেওবন্দের খাদিম হিসেবে আমরা আরেকবার এ কথা স্পষ্ট করা আবশ্যক মনে করছি যে, দারুল উলূম দেওবন্দের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও মুফতিয়ানে কেরাম আমাদের পূর্বের অবস্থানের ওপর অবিচল রয়েছি। এই অবস্থানের সঙ্গে কারো কোনো ধরনের মতভেদ বা দ্বিমত নেই। এর পাশাপাশি
১. ‘তাবলীগ জামাত’ এর সঙ্গে দারুল উলূম দেওবন্দ ও এর সেবকগণের সাংগঠনিকভাবে পূর্বেও কোনো মতভেদ ছিল না, এখনো কোনো ধরনের মতভেদ নেই। বরং তাবলীগের এই মেহনতকে আমরা মুসলিম উম্মাহর জন্যে সীমাহীন উপকারী মনে করি।
২. তাবলীগ জামাতের চলমান অভ্যন্তরীণ মতভেদের ক্ষেত্রে দারুল উলূম দেওবন্দ তার পূর্বের এই অবস্থানের ওপর এখনো অবিচল রয়েছে যে, এই মতভেদ জামাতটির নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। দারুল উলূম দেওবন্দের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। এ বিষয়ে দারুল উলূম দেওবন্দ উভয় পক্ষের সঙ্গে সমান দূরত্ব বজায় রাখবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথা ও কাজের ক্ষেত্রে বক্রতা থেকে নিরাপদ রেখে, সিরাতে মুসতাকিমের ওপর অনড়-অবিচল রাখুন। আমিন।
وصلى الله على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين
১. মাওলানা আবুল কাসেম নুমানি
২. মাওলানা সাঈদ আহমদ পালনপুরি
৩. মাওলানা আরশাদ মাদানি
৪. মাওলানা নিআমতুল্লাহ আযমি
৫. মাওলানা হাবিবুর রহমান আযমি
৬. মাওলানা নূর আলম খলিল আমিনি
৭. মাওলানা আবদুল খালেক
৮. মাওলানা জামিল আহমদ
৯. মাওলানা যাইনুল ইসলাম কাসেমি
১০. কারি মুহাম্মদ উসমান
১১. মাওলানা আমিন পালনপুরি


0 কমেন্টসগুলো:
একটি মন্তব্য পোস্ট করুন