*************************************************

*এলান নয় হেদায়েত মনেকরে পড়ি*

************************************************

আসসালামু আলাইকুম

১- ফিতনা হত্যার চেয়ে মারাত্মক। (২:১৯১ আল কোরান)
২-
হজরত আবু উমামাহ আল বাহিলী রাঃ বলেন রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেছেন "আমি তার জন্য বেহেস্তের কিনারায় একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে ঝগড়া/বিতর্ক ছেড়ে দেয়, যদিও সে হকের উপরে। (আবু দাউদ)
৩-
হজরত হোযাইফা ইবনে ইয়ামান রাঃ বলেন, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, সেই জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাক। নতুবা অতিসত্বর আল্লাহ তায়ালা তোমাদের উপর আপন আযাব পাঠাইয়া দিবেন। অতঃপর তোমরা দোয়া করিলেও আল্লাহ তায়ালা তোমাদের দোয়া কবুল করিবেন না। (তিরমিযী)

সমাধান/সমঝোতা - সবাই সমস্যার কথা জানেন বা সমস্যার কিছু নিশানা খবরে পড়েছেন। এই লেখা শুধুমাত্র সমাধানের একটি রাস্তা। এ বেপারে আমাদের বলার কারণ সমস্যার ফলাফল উম্মতের আখেরাতের ও হেদায়েতের মেহনতের ক্ষতি। শয়তান জিতে যাচ্ছে। উম্মত ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এতে জিহালত বাড়তে থাকবে। আমাদের প্রস্তাবিত ও অনুরোধকৃত সমাধানের দুটি অংশ, এবং একটি ছাড়া অপরটির দ্বারা সমস্যার সমাধান সম্ভব নয়, এবং একটির চেয়ে অপরটি বেশি জরুরি নয়। এই সমাধান স্বাভাবিক মনে হলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো না হওয়ার কারণে সমস্যা বেড়ে চলছে।

১+২=৩. আলেমদের মতপার্থক্য/মতবিরোধ আলোচনা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যেসব মুরুব্বি আলেমরা মতপার্থক্য/মতবিরোধের সমাধানে সরাসরি জড়িত শুধু সেসব মুরুব্বি আলেমরা এ বেপারে নিজেদের মধ্যে আলোচনা করবে। উম্মতের দ্বীনি বেপারে ঝগড়া করার ও ফেতনা বাড়ানোর অধিকার নেই। আলেমদের ঝগড়া সমাধান করা দায়িত্ব, বাড়ানো নয়।আলেমদের এবং উম্মতকে ঝগড়া ছেড়ে মানুষকে আল্লাহর হুকুম ও নবী সাঃ এর জীবন পদ্ধতিতে আনার মেহনতে মনোযোগ দিতে হবে।আপনার কাছে কি ঝগড়া করা জরুরি না ফেতনা ছেড়ে নবী সাঃ এর মেহনত জরুরি?

১. উম্মতকে প্রথমত পূর্ণ সন্মান এবং দ্বিতীয়ত খেদমত করতে হবে ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের। আলেমদের সন্মান ও খেদমত করা উম্মতের উপরে আলেমদের অধিকার। উম্মতের এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ কারণ আলেমদেরও সংসারিক ও দ্বীনি প্রয়োজনের খরচ আছে। কোনো আলেমকে বা কোনো আলেমের কোনো দীনি মেহনতকে ছোটো করে দেখার বা অসম্মান করার কোনো অধিকার উম্মতের নেই।

২. আলেমদের ওরাসাতুল আম্বিয়া পদবীর পূর্ন হক আদায় করতে প্রথমত সমস্ত উম্মতকে সঠিক ইসলাম শিখাতে হবে,মাদ্রাসার ভিতরে ও বাহিরে, এবং দ্বিতীয়ত উম্মতের খেদমতের মালকে শুধুমাত্র হাদিয়াবা উপহার হিসেবে নিতে হবে বা মনে করতে হবে, পারিশ্রমিক নয়। তাবলীগ, ওয়াজ, বয়ান, এসো দীন শিখি অনুষ্টান বা প্রশ্ন উত্তর সহ মাসায়েলের এলেমের নিয়মিত মজলিস, মাদ্রাসা ও অন্যান্য মাধ্যমে উম্মতের ও ওরাসাতুল আম্বিয়া পদবীর হক আদায় করা।

জরুরি বিজ্ঞপ্তি - মুসলমানদের মধ্যে এখন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, যিনা, ধর্ষণ, সুদ, ঘুষ, শিরিক, বিদাত,অপবাদ, গীবত সহ বিভিন্ন অত্যাচার ও গুনাহের কাজ ছড়িয়ে পড়েছে ও বিস্তারিত হচ্ছে।এই ফেতনার সময় নিজের জীবনের সীমিত সংক্ষিপ্ত সময় আখেরাতের প্রস্তুতি ও মানুষকে আল্লাহের বড়ত্বের দিকে ডাকার ও অন্যায়/গুনাহ থেকে বিরত করারবদলে আলেমদের (তাবলীগ/মাওলানা সাদ/ইব্রাহিম/আহমদ লাট, মাযহাব/হানাফী/শাফি/মালিকি/হাম্বলী, কওমি) সমালোচনা করা কি বুদ্ধিমানের কাজ না চরম বোকামি? কবরে আলেমদের বেপারে জিজ্ঞেস করা হবে না, তাহলে যে সময়ে নিজেকে ও অন্যদের দোজখ থেকে বাঁচানোর মেহনত করা আল্লাহের দেয়া ঈমানী দায়িত্ব, সে সময়ে আলেমদের সমালোচনা/গীবত করে সময় নষ্ট করা কি চরম বোকামি নয়? আপনি কি বোকা না চালাক তার বিচার হচ্ছে, আল্লাহের কাছে আপনার সময়, অর্থ ও শরীর ব্যবহারে আল্লাহের হুকুম মানার হিসাব দিতে পারবেন?

****************************************

রবিবার, ১ এপ্রিল, ২০১৮

দাওয়াত তাবলীগ ও মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে চলমান সঙ্কট সমাধানের জন্য রাজধানীর বাহাদুর শাহ পার্ক মসজিদে অনুষ্ঠিত উলামা জোড়ে ৫ টি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


মার্চ ৩১, ২০১৮
বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে আজ সকাল ৮টায় অনুষ্ঠিত হয় এ জোড়। এতে ঢাকার শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সভায় 
দাওয়াত তাবলীগ মাওলানা সাদ বিষয়ে নেয়া সিদ্ধান্তগুলো হলো- 

১. বাংলাদেশের সব উলামায়ে কেরাম মারকাজের উলামা শুরা হজরগণের সাথে একাত্ব হয়ে তাদের রাহবারিতে নিজ নিজ হালকা/এলাকা/মসজিদে কাজ করবেন।

২. মাওলানা সাদ কান্ধলভী ও তার অনুসারীবৃন্দ সাথীদের তথা (ওয়াসিফুল ইসলাম, খাঁন সাহাবুদ্দীন নাসিম, ইউনুস শিকদার ও তাদের অনুসারীবৃন্দের) কোনোরূপ সহযোগিতা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন (যতোদিন পর্যন্ত তারা নিজেদের অবস্থান থেকে ফিরে না আসে)।

৩. উলামায়ে কেরামের পক্ষ থেকে সাধারণ সাথীদের দাওয়াত তাবলীগে বর্তমান সঙ্কট সম্পর্কে ওযাহাতি বয়ান তথা বর্তমান নাজুক হালত সম্পর্কে অবহিত করার ব্যবস্থা করা।

সুতরাং নিজ হালকা/এলাকা/মসজিদওয়ারী ওযাহাতি মজলিসের ব্যবস্থা করতে হবে। দাওয়াত তাবলীগে জিম্মাদার সাথীদের উলামা ও সাধারণ সাথীদের নিয়ে এ ধরনের মজলিসে এন্তেজামের জন্য অনুরোধ করা যাচ্ছে।

৪. দারুল উলুম ‍দেওবন্দ সর্বশেষ ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে জরুরি ঘোষণা দিয়ে মাওলানা সাদ কান্ধলভীর ব্যাপারে অনাস্থা প্রকাশ করেছে এবং আশঙ্কা করেছে, মাওলানা সাদের মতাদর্শ উক্তিগুলো দ্বারা নতুন ফেরকা উৎপত্তি হতে যাচ্ছে।

সর্বোপরি তিনি তার সর্বশেষ রুজুর পরেও পূর্বের ধারবাহিকতা অব্যাহত রেখে আপত্তিকর বয়ান করে চলেছেন।

অন্যদিকে নিজামুদ্দিন মারকাজ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তাই যতোদিন পর্যন্ত মাওলানা সাদ আপত্তিকর বক্তব্য প্রদান করা ছেড়ে দিয়ে দারুল উলুম দেওবন্দকে আস্থাশীর না করেন এবং যতোদিন পর্যন্ত মাওলানা সাদ তার মুরব্বীদের পরামর্শ মেনে নিজামুদ্দিন মারকাজের বিভেদ ও কলহ নিষ্পত্তি না করেন ততোদিন পর্যন্ত বাংলাদেশের দাওয়াত তাবলীগে সাথীদের নিজামুদ্দীন যাওয়া ও মাওলানা সাদ থেকে কোনোরূপ রাহবারি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।

এহেন পরিস্থিতিতে কোনো সাথীদের নিজামুদ্দিন গমন করা ও তার রাহবারি গ্রহণ করা সাথীদের জন্য ও বাংলাদেশের দাওয়াত তাবলীগে কাজের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মনে করা হচ্ছে।

৫. বর্তমান সঙ্কট সমাধান না হওয়া পর্যন্ত নিজামুদ্দিন থেকে কোনো জামাত বা কোনো ব্যক্তি বাংলাদেশে আগমন করা কাজের জন্য মুনাসিব নয়। তাই বাংলাদেশের কোনো হালকা/এলাকা/মসজিদে তাদের জামাতকে (উলামায়ে কেরামগণের পরামর্শ ব্যতিত) এস্তেকবাল না করার জন্য অনুরোধ করা হচ্ছে।


সকাল থেকে শুরু হওয়া এ উলামা জোড়ে ঢাকার শীর্ষ আলেমগণ একে একে বক্তব্য দেন এবং দাওয়াত তাবলীগে বর্তমান অবস্থা তুলে ধরেন।

জোড়ে উপস্থিত মাওলানা ফজলে রাব্বি জুনায়েদ জানান, জোড়ে ঢাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদাবাদ জামিয়ার মুহাতিমম ও শাইখুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুস, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, ফরিবাদ জামিয়ার মুহাদ্দিস মাওলানা নুরুল আমিন, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, লালবাগ জামিয়ার মুহাদ্দিস মুফতী ফয়জুল্লাহ, মুফতী কেফায়াতুল্লাহ আজহারী, মুফতী সাইফুল ইসলাম (বড় কাটারা মাদরাসা) প্রমুখ।

0 কমেন্টসগুলো:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ ব্যাংক

((( অনুসরণকারী )))

অবদানকারী

((( মোট পৃষ্ঠাদর্শন )))

দৃষ্টি আকর্ষন ( ATTENTION )

পবিত্র কোরআন হাদীস এর সম্মান রক্ষার্থে, এই ব্লগের যে কোন লেখা পড়ার পূর্বে দয়া করে আপনার চারপাশের পবিবেশ এর পবিত্রতা বজায় রাখুন

Before you Play/Read any of this blog content, please ensure that you and your environment are in proper form for the honor of The Holy Quran & Hadith.

((( বৈশিষ্ট্যযুক্ত পোস্ট )))

তাহাজ্জুদের নামাজ ।।। আল্লাহ তা'লার সাথে ভালবাসার কথোপকথন

আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরির প্রধান মাধ্যম নামাজ। নামাজের মাধ্যমে মহামহিম স্রষ্টার সঙ্গে বান্দার ভালবাসার কথোপকথোন । হাদিসে বর্ণি...

৬ সিফাতের ভিত্তিতে লেখা