*************************************************

*এলান নয় হেদায়েত মনেকরে পড়ি*

************************************************

আসসালামু আলাইকুম

১- ফিতনা হত্যার চেয়ে মারাত্মক। (২:১৯১ আল কোরান)
২-
হজরত আবু উমামাহ আল বাহিলী রাঃ বলেন রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেছেন "আমি তার জন্য বেহেস্তের কিনারায় একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে ঝগড়া/বিতর্ক ছেড়ে দেয়, যদিও সে হকের উপরে। (আবু দাউদ)
৩-
হজরত হোযাইফা ইবনে ইয়ামান রাঃ বলেন, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, সেই জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাক। নতুবা অতিসত্বর আল্লাহ তায়ালা তোমাদের উপর আপন আযাব পাঠাইয়া দিবেন। অতঃপর তোমরা দোয়া করিলেও আল্লাহ তায়ালা তোমাদের দোয়া কবুল করিবেন না। (তিরমিযী)

সমাধান/সমঝোতা - সবাই সমস্যার কথা জানেন বা সমস্যার কিছু নিশানা খবরে পড়েছেন। এই লেখা শুধুমাত্র সমাধানের একটি রাস্তা। এ বেপারে আমাদের বলার কারণ সমস্যার ফলাফল উম্মতের আখেরাতের ও হেদায়েতের মেহনতের ক্ষতি। শয়তান জিতে যাচ্ছে। উম্মত ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এতে জিহালত বাড়তে থাকবে। আমাদের প্রস্তাবিত ও অনুরোধকৃত সমাধানের দুটি অংশ, এবং একটি ছাড়া অপরটির দ্বারা সমস্যার সমাধান সম্ভব নয়, এবং একটির চেয়ে অপরটি বেশি জরুরি নয়। এই সমাধান স্বাভাবিক মনে হলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো না হওয়ার কারণে সমস্যা বেড়ে চলছে।

১+২=৩. আলেমদের মতপার্থক্য/মতবিরোধ আলোচনা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যেসব মুরুব্বি আলেমরা মতপার্থক্য/মতবিরোধের সমাধানে সরাসরি জড়িত শুধু সেসব মুরুব্বি আলেমরা এ বেপারে নিজেদের মধ্যে আলোচনা করবে। উম্মতের দ্বীনি বেপারে ঝগড়া করার ও ফেতনা বাড়ানোর অধিকার নেই। আলেমদের ঝগড়া সমাধান করা দায়িত্ব, বাড়ানো নয়।আলেমদের এবং উম্মতকে ঝগড়া ছেড়ে মানুষকে আল্লাহর হুকুম ও নবী সাঃ এর জীবন পদ্ধতিতে আনার মেহনতে মনোযোগ দিতে হবে।আপনার কাছে কি ঝগড়া করা জরুরি না ফেতনা ছেড়ে নবী সাঃ এর মেহনত জরুরি?

১. উম্মতকে প্রথমত পূর্ণ সন্মান এবং দ্বিতীয়ত খেদমত করতে হবে ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের। আলেমদের সন্মান ও খেদমত করা উম্মতের উপরে আলেমদের অধিকার। উম্মতের এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ কারণ আলেমদেরও সংসারিক ও দ্বীনি প্রয়োজনের খরচ আছে। কোনো আলেমকে বা কোনো আলেমের কোনো দীনি মেহনতকে ছোটো করে দেখার বা অসম্মান করার কোনো অধিকার উম্মতের নেই।

২. আলেমদের ওরাসাতুল আম্বিয়া পদবীর পূর্ন হক আদায় করতে প্রথমত সমস্ত উম্মতকে সঠিক ইসলাম শিখাতে হবে,মাদ্রাসার ভিতরে ও বাহিরে, এবং দ্বিতীয়ত উম্মতের খেদমতের মালকে শুধুমাত্র হাদিয়াবা উপহার হিসেবে নিতে হবে বা মনে করতে হবে, পারিশ্রমিক নয়। তাবলীগ, ওয়াজ, বয়ান, এসো দীন শিখি অনুষ্টান বা প্রশ্ন উত্তর সহ মাসায়েলের এলেমের নিয়মিত মজলিস, মাদ্রাসা ও অন্যান্য মাধ্যমে উম্মতের ও ওরাসাতুল আম্বিয়া পদবীর হক আদায় করা।

জরুরি বিজ্ঞপ্তি - মুসলমানদের মধ্যে এখন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, যিনা, ধর্ষণ, সুদ, ঘুষ, শিরিক, বিদাত,অপবাদ, গীবত সহ বিভিন্ন অত্যাচার ও গুনাহের কাজ ছড়িয়ে পড়েছে ও বিস্তারিত হচ্ছে।এই ফেতনার সময় নিজের জীবনের সীমিত সংক্ষিপ্ত সময় আখেরাতের প্রস্তুতি ও মানুষকে আল্লাহের বড়ত্বের দিকে ডাকার ও অন্যায়/গুনাহ থেকে বিরত করারবদলে আলেমদের (তাবলীগ/মাওলানা সাদ/ইব্রাহিম/আহমদ লাট, মাযহাব/হানাফী/শাফি/মালিকি/হাম্বলী, কওমি) সমালোচনা করা কি বুদ্ধিমানের কাজ না চরম বোকামি? কবরে আলেমদের বেপারে জিজ্ঞেস করা হবে না, তাহলে যে সময়ে নিজেকে ও অন্যদের দোজখ থেকে বাঁচানোর মেহনত করা আল্লাহের দেয়া ঈমানী দায়িত্ব, সে সময়ে আলেমদের সমালোচনা/গীবত করে সময় নষ্ট করা কি চরম বোকামি নয়? আপনি কি বোকা না চালাক তার বিচার হচ্ছে, আল্লাহের কাছে আপনার সময়, অর্থ ও শরীর ব্যবহারে আল্লাহের হুকুম মানার হিসাব দিতে পারবেন?

****************************************

রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮

দাওয়াত তাবলীগের কাম করনেওয়ালা সাথীদের পুঁজি হলো ৷
================================================ 

১|→এয়াক্বীন...
২|→এখলাস...
৩|→তাক্বওয়া...
৪|→তাওয়াক্কুল...
৫|→তাওয়াজু...
৬|→সবর...
৭|→এতাআত...
৮|→ইজতেমাইয়্যাত...
৯|→দাওয়াত...
১০|→দু'য়া...


এয়াক্বীনঃ
°°°°°°°°°
আল্লাহ্ তায়ালার কুদরতের মুকাবেলায় পুরা কায়েনাতকে অস্বীকার করা... অর্থাৎ আল্লাহ্ তায়ালাই একমাত্র করনেওয়ালা, গোটা দুনিয়ার রাজত্ব হাতে এলেও কোনো ফায়দা হবেনা যদি আল্লাহ্ তায়ালার সাহায্য না আসে... আবার বিন্দু পরিমানও মাখলুকের সাহায্যের প্রয়োজন হবেনা, যদি মাওলায়ে কারীম আপন কুদরত দ্বারা সাহায্য করেন............!!!

এখলাসঃ
°°°°°°°°°
কেউ যদি প্রশংসা করে তাহলে দিলের অবস্থাটা যেরকম হবে, কেউ তিরস্কার করিলেও দিলেও অবস্থাটা একই রকম হবে... অর্থাৎ দা'ঈ তার নিজের প্রশংসা শুনে খুশি হবেনা, আবার কেউ তিরস্কার করিলে গালমন্দ করিলে সে গোস্বাও হবেনা... সেতো মেহনত করিবে নিজের হিদায়াতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নিজেকে হাশরের ময়দানের অভিযোগ থেকে রক্ষা করার জন্য............!!!

তাক্বওয়াঃ
°°°°°°°°°°
সে দিনের আলোতে আল্লাহকে যতখানি ভয় করিবে, রাতের অন্ধকারেও ততখানি ভয় করিবে... মানুষের ময়দানে যেরকম নিজেকে গুনাহ থেকে ফরহেজ রাখিবে, মানুষের আড়ালেও গুনাহের থেকে নিজেকে ঐরূপ হেফাজতে রাখিবে... অর্থাৎ দা'ঈ সর্বাবস্তায় আল্লাহকে ভয় করিবে, প্রকাশ্যে এবং গোপনে সে আল্লাহকে সমপরিমাণ ভয় করিবে...........!!!

তাওয়াক্কুলঃ
°°°°°°°°°°°
নিঃস্ব অবস্থায় আল্লাহর প্রতি যতখানি ভরসা করিবে, কোটি টাকা হাতে থাকা অবস্থায়ও আল্লাহ্ তায়ালা প্রতি ঐপরিমান ভরসা করিবে... অর্থাৎ দা'ঈর ভরসা পরিপূর্ণ ভাবে আল্লাহ্ তায়ালার জাত ও সিফাতের প্রতি বদ্ধমূল থাকিবে, চাই দুনিয়ার আসবাব হাতে থাক অথবা না থাক...........!!!

তাওয়াজুঃ
°°°°°°°°°°°
সে নিজেকে মিটিয়ে দিবে, বিনয়ের সাথে সে নিজেকে তুচ্ছ মনে করিবে... অর্থাৎ অপরকে সে নিজের চেয়ে উত্তম মনে করিবে... অপরের সম্পর্কে সবসময় ভালো ধারনা পোষন করিবে................!!!

সবরঃ
°°°°°°°
পরিস্থিতি যতোই কঠিন থোক, দাঈ কখনো মোতায়াস্সের হবেনা, বরং আল্লাহ্ তায়ালা ওয়াদার দিকে খেয়াল করে আল্লাহ্ তায়ালার সাহায্যর আশা করিবে.............!!!

এতাআতঃ
°°°°°°°°°°°

সে নিজেকে মাননেয়ালা বানাবে, সে বড়দেরকে মানবে, মানার মতো মানবে... অর্থাৎ মনমতো চলা থেকে নিজেকে হেফাজতে রাখিবে...........!!!

ইজতেমাইয়্যাতঃ
°°°°°°°°°°°°°°°°°°
সে সকলের সাথে মিলে থাকবে, কাউকে কষ্ট দিবেনা, কারও দোষ তালাশ করবেনা, কাউকে কটুকথা বলবেনা, বরং কেউ তাকে কষ্ট দিলে সে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবে, সেটা এজন্য যাতে শয়তান নিজেদের জোড়মিল নষ্ট করিতে না পারে..............!!!

দাওয়াতঃ
°°°°°°°°°°°
বান্দাহকে আল্লাহ্ তায়ালার দিকে ডাকার নাম দাওয়াত... নবীওয়ালা দরদ আর ফিকির নিয়ে হার তবক্বার উম্মতের দুয়ারে গিয়ে তাদের সামনে আল্লাহ্ তায়ালার পরিচয়কে তুলে ধরিবে... আল্লাহ্ তায়ালার জাত ও সিফাতের আলোচনা করিবে, তাহার কুদরতের আলোচনা করিবে, তাহার ওয়াদা সমূহের আলোচনা করিবে, যাতে ঐ বান্দার দিলে আল্লাহ্ তায়ালার প্রতি ভালো ধারনা পয়দা হয়ে যায়, যেনো সে আল্লাহ্ তায়ালাকে মাননেয়ালা বনেযায়...........!!!

দু'য়াঃ
°°°°°°°
আল্লাহ্ তায়ালাকে তাহার বান্দাদের প্রতি ডাকার নাম দু'য়া... গোপনে সে আল্লাহ্ তায়ালার দরবারে উম্মতের ব্যাথায় হুহু করে কাঁদবে, চোখের পানি দিয়ে আল্লাহ্ তায়ালার রহমতকে তাহার বান্দাদের প্রতি রুজু করার জন্য সে কাঁদবে খুব বেশি পরিমাণে ক্রন্দন করিবে.............!!!


এগুলোই দা'ঈর ব্যাবসার একমাত্র পুজি... 
যার পুজি যতবেশী হবে, তার লভ্যাংশও ততবেশী মিলবে।

0 কমেন্টসগুলো:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ ব্যাংক

((( অনুসরণকারী )))

অবদানকারী

((( মোট পৃষ্ঠাদর্শন )))

দৃষ্টি আকর্ষন ( ATTENTION )

পবিত্র কোরআন হাদীস এর সম্মান রক্ষার্থে, এই ব্লগের যে কোন লেখা পড়ার পূর্বে দয়া করে আপনার চারপাশের পবিবেশ এর পবিত্রতা বজায় রাখুন

Before you Play/Read any of this blog content, please ensure that you and your environment are in proper form for the honor of The Holy Quran & Hadith.

((( বৈশিষ্ট্যযুক্ত পোস্ট )))

তাহাজ্জুদের নামাজ ।।। আল্লাহ তা'লার সাথে ভালবাসার কথোপকথন

আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরির প্রধান মাধ্যম নামাজ। নামাজের মাধ্যমে মহামহিম স্রষ্টার সঙ্গে বান্দার ভালবাসার কথোপকথোন । হাদিসে বর্ণি...

৬ সিফাতের ভিত্তিতে লেখা