*************************************************

*এলান নয় হেদায়েত মনেকরে পড়ি*

************************************************

আসসালামু আলাইকুম

১- ফিতনা হত্যার চেয়ে মারাত্মক। (২:১৯১ আল কোরান)
২-
হজরত আবু উমামাহ আল বাহিলী রাঃ বলেন রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেছেন "আমি তার জন্য বেহেস্তের কিনারায় একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে ঝগড়া/বিতর্ক ছেড়ে দেয়, যদিও সে হকের উপরে। (আবু দাউদ)
৩-
হজরত হোযাইফা ইবনে ইয়ামান রাঃ বলেন, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, সেই জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাক। নতুবা অতিসত্বর আল্লাহ তায়ালা তোমাদের উপর আপন আযাব পাঠাইয়া দিবেন। অতঃপর তোমরা দোয়া করিলেও আল্লাহ তায়ালা তোমাদের দোয়া কবুল করিবেন না। (তিরমিযী)

সমাধান/সমঝোতা - সবাই সমস্যার কথা জানেন বা সমস্যার কিছু নিশানা খবরে পড়েছেন। এই লেখা শুধুমাত্র সমাধানের একটি রাস্তা। এ বেপারে আমাদের বলার কারণ সমস্যার ফলাফল উম্মতের আখেরাতের ও হেদায়েতের মেহনতের ক্ষতি। শয়তান জিতে যাচ্ছে। উম্মত ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এতে জিহালত বাড়তে থাকবে। আমাদের প্রস্তাবিত ও অনুরোধকৃত সমাধানের দুটি অংশ, এবং একটি ছাড়া অপরটির দ্বারা সমস্যার সমাধান সম্ভব নয়, এবং একটির চেয়ে অপরটি বেশি জরুরি নয়। এই সমাধান স্বাভাবিক মনে হলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো না হওয়ার কারণে সমস্যা বেড়ে চলছে।

১+২=৩. আলেমদের মতপার্থক্য/মতবিরোধ আলোচনা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যেসব মুরুব্বি আলেমরা মতপার্থক্য/মতবিরোধের সমাধানে সরাসরি জড়িত শুধু সেসব মুরুব্বি আলেমরা এ বেপারে নিজেদের মধ্যে আলোচনা করবে। উম্মতের দ্বীনি বেপারে ঝগড়া করার ও ফেতনা বাড়ানোর অধিকার নেই। আলেমদের ঝগড়া সমাধান করা দায়িত্ব, বাড়ানো নয়।আলেমদের এবং উম্মতকে ঝগড়া ছেড়ে মানুষকে আল্লাহর হুকুম ও নবী সাঃ এর জীবন পদ্ধতিতে আনার মেহনতে মনোযোগ দিতে হবে।আপনার কাছে কি ঝগড়া করা জরুরি না ফেতনা ছেড়ে নবী সাঃ এর মেহনত জরুরি?

১. উম্মতকে প্রথমত পূর্ণ সন্মান এবং দ্বিতীয়ত খেদমত করতে হবে ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের। আলেমদের সন্মান ও খেদমত করা উম্মতের উপরে আলেমদের অধিকার। উম্মতের এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ কারণ আলেমদেরও সংসারিক ও দ্বীনি প্রয়োজনের খরচ আছে। কোনো আলেমকে বা কোনো আলেমের কোনো দীনি মেহনতকে ছোটো করে দেখার বা অসম্মান করার কোনো অধিকার উম্মতের নেই।

২. আলেমদের ওরাসাতুল আম্বিয়া পদবীর পূর্ন হক আদায় করতে প্রথমত সমস্ত উম্মতকে সঠিক ইসলাম শিখাতে হবে,মাদ্রাসার ভিতরে ও বাহিরে, এবং দ্বিতীয়ত উম্মতের খেদমতের মালকে শুধুমাত্র হাদিয়াবা উপহার হিসেবে নিতে হবে বা মনে করতে হবে, পারিশ্রমিক নয়। তাবলীগ, ওয়াজ, বয়ান, এসো দীন শিখি অনুষ্টান বা প্রশ্ন উত্তর সহ মাসায়েলের এলেমের নিয়মিত মজলিস, মাদ্রাসা ও অন্যান্য মাধ্যমে উম্মতের ও ওরাসাতুল আম্বিয়া পদবীর হক আদায় করা।

জরুরি বিজ্ঞপ্তি - মুসলমানদের মধ্যে এখন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, যিনা, ধর্ষণ, সুদ, ঘুষ, শিরিক, বিদাত,অপবাদ, গীবত সহ বিভিন্ন অত্যাচার ও গুনাহের কাজ ছড়িয়ে পড়েছে ও বিস্তারিত হচ্ছে।এই ফেতনার সময় নিজের জীবনের সীমিত সংক্ষিপ্ত সময় আখেরাতের প্রস্তুতি ও মানুষকে আল্লাহের বড়ত্বের দিকে ডাকার ও অন্যায়/গুনাহ থেকে বিরত করারবদলে আলেমদের (তাবলীগ/মাওলানা সাদ/ইব্রাহিম/আহমদ লাট, মাযহাব/হানাফী/শাফি/মালিকি/হাম্বলী, কওমি) সমালোচনা করা কি বুদ্ধিমানের কাজ না চরম বোকামি? কবরে আলেমদের বেপারে জিজ্ঞেস করা হবে না, তাহলে যে সময়ে নিজেকে ও অন্যদের দোজখ থেকে বাঁচানোর মেহনত করা আল্লাহের দেয়া ঈমানী দায়িত্ব, সে সময়ে আলেমদের সমালোচনা/গীবত করে সময় নষ্ট করা কি চরম বোকামি নয়? আপনি কি বোকা না চালাক তার বিচার হচ্ছে, আল্লাহের কাছে আপনার সময়, অর্থ ও শরীর ব্যবহারে আল্লাহের হুকুম মানার হিসাব দিতে পারবেন?

****************************************

মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮

আমরা কোন ব্যক্তি পূজারি নই। দাওয়াত তাবলীগের মেহনত কোন ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল নয়।


এমন সব বিষয়ে লিখতে হবে কল্পনায়ও ভাবিনি কোনদিন। নিয়তির লিখন। বিক্ষত হৃদয়ের রক্তাশ্রুতে লিখছি বেদনার কথা।

মাওলানা সাদ কান্ধলভি। আমাদের। আমাদেরই ঘরের সদস্য। কুরআন ও হাদিস সম্পর্কে তার বিভিন্ন অপব্যাক্ষামূলক বক্তব্য চলছিল বেশ ক’বছর ধরেই। যা সাধারণ তাবলীগের ভাইদের বোধগম্য হবার কথা নয়। কিন্তু কুরআন ও হাদিস সম্পর্কে অভিজ্ঞ উলামাদের দৃষ্টিতে ধরা পড়ছিল। অনেকেই সতর্কতার সাথে বিষয়গুলো তুলে ধরছিলেন।

আমরা কোন ব্যক্তি পূজারি নই। দাওয়াত তাবলীগের মেহনত কোন ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল নয়। একারণেই তাবলীগের বয়ানের আলোচকের নামে পোস্টারিং হয় না। মাইকিং হয় না। নাম ঘোষণা হয় না। ব্যক্তি নয়, মাকসাদ আমাদের দ্বীন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ব্যক্তির অন্ধভক্তিতে ডুবে যাই প্রায়ই। আল্লাহ হিফাযত করুন।

মাওলানা সাদ বেশ কিছু ভুল করেছেন। অনেকগুলো মারাত্মক সব বক্তব্য দিয়ে দ্বীনকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন।

এটা বলা উলামাদের দায়িত্ব। বলতেই হবে। এ দায়িত্ব পালন না করলে উলামাগণ আল্লাহর কাছে পাকরাও হবেন।

একজন ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য এর ভুল তুলে ধরা পুরো তাবলীগের মেহনতের বিরোধিতা নয়। হতে পারে না।
শুনেছি তিনি তওবা করেছেন। রুজু করেছেন। প্রকৃত অবস্থা আমরা অন্তত আমি জানি না। যদি করে থাকেন আলহামদুলিল্লাহ।

এমনটিই হওয়া উচিত। খাঁটি মুমিন এমনি হয়। দোষ ধরিয়ে দিলে ক্ষীপ্ত হয় না। বরং শুভাকাঙ্ক্ষীর স্বীকৃতি দিয়ে বুকে জড়িয়ে নেয়। দুআ করে।

তিনি রুজু করে থাকলে তার ব্যাপারে পূর্বের কথার উদ্ধৃতি দিয়ে অপমান করা, সমালোচনা করা বৈধ হবে না।
আর গালি? সেতো কোন কাফিরকেও দেয়া যায় না। তাহলে একজন মুসলিমকে কী করে দেয়া যেতে পারে?

জবান সমঝে কথা বলি। আমরা কারো বিরোধিতা বা পক্ষাবলম্বন নিজের স্বার্থে নয়, আল্লাহর সন্তুষ্টির আশায় করে থাকি। তাই প্রতিবাদের নামে নিজেই গোনাহে না জড়াই। বাড়াবাড়িতে লিপ্ত না হই।

দাওয়াত তাবলীগকে ব্যক্তিপূজা মুক্ত স্বাধীনভাবে চলতে দিন। নিজস্ব গতিতে চলতে দিন। মাঠে ময়দানের বক্তাদের তাবলীগের মঞ্চে বক্তব্য দিতে সুযোগ দিয়ে এ মেহনতের নিজস্বতা বিনষ্টের মত আত্মঘাতি কাজ করবেন না। তাবলীগের মঞ্চ তাদের হাতেই থাকুক যারা অহর্নিশি এ ময়দানে বিচরণ করছেন।

অভিজ্ঞ উলামাগণ থাকুক চারিদিকে পাহারাদার হিসেবে। আল্লাহ সহজ করে দিন। আমাদের সমঝকে দ্বীন বুঝার অনুকূল করে দিন। আমীন।


OURISLAM24.COM

0 কমেন্টসগুলো:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ ব্যাংক

((( অনুসরণকারী )))

অবদানকারী

((( মোট পৃষ্ঠাদর্শন )))

দৃষ্টি আকর্ষন ( ATTENTION )

পবিত্র কোরআন হাদীস এর সম্মান রক্ষার্থে, এই ব্লগের যে কোন লেখা পড়ার পূর্বে দয়া করে আপনার চারপাশের পবিবেশ এর পবিত্রতা বজায় রাখুন

Before you Play/Read any of this blog content, please ensure that you and your environment are in proper form for the honor of The Holy Quran & Hadith.

((( বৈশিষ্ট্যযুক্ত পোস্ট )))

তাহাজ্জুদের নামাজ ।।। আল্লাহ তা'লার সাথে ভালবাসার কথোপকথন

আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরির প্রধান মাধ্যম নামাজ। নামাজের মাধ্যমে মহামহিম স্রষ্টার সঙ্গে বান্দার ভালবাসার কথোপকথোন । হাদিসে বর্ণি...

৬ সিফাতের ভিত্তিতে লেখা