*************************************************

*এলান নয় হেদায়েত মনেকরে পড়ি*

************************************************

আসসালামু আলাইকুম

১- ফিতনা হত্যার চেয়ে মারাত্মক। (২:১৯১ আল কোরান)
২-
হজরত আবু উমামাহ আল বাহিলী রাঃ বলেন রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেছেন "আমি তার জন্য বেহেস্তের কিনারায় একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে ঝগড়া/বিতর্ক ছেড়ে দেয়, যদিও সে হকের উপরে। (আবু দাউদ)
৩-
হজরত হোযাইফা ইবনে ইয়ামান রাঃ বলেন, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, সেই জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাক। নতুবা অতিসত্বর আল্লাহ তায়ালা তোমাদের উপর আপন আযাব পাঠাইয়া দিবেন। অতঃপর তোমরা দোয়া করিলেও আল্লাহ তায়ালা তোমাদের দোয়া কবুল করিবেন না। (তিরমিযী)

সমাধান/সমঝোতা - সবাই সমস্যার কথা জানেন বা সমস্যার কিছু নিশানা খবরে পড়েছেন। এই লেখা শুধুমাত্র সমাধানের একটি রাস্তা। এ বেপারে আমাদের বলার কারণ সমস্যার ফলাফল উম্মতের আখেরাতের ও হেদায়েতের মেহনতের ক্ষতি। শয়তান জিতে যাচ্ছে। উম্মত ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এতে জিহালত বাড়তে থাকবে। আমাদের প্রস্তাবিত ও অনুরোধকৃত সমাধানের দুটি অংশ, এবং একটি ছাড়া অপরটির দ্বারা সমস্যার সমাধান সম্ভব নয়, এবং একটির চেয়ে অপরটি বেশি জরুরি নয়। এই সমাধান স্বাভাবিক মনে হলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো না হওয়ার কারণে সমস্যা বেড়ে চলছে।

১+২=৩. আলেমদের মতপার্থক্য/মতবিরোধ আলোচনা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যেসব মুরুব্বি আলেমরা মতপার্থক্য/মতবিরোধের সমাধানে সরাসরি জড়িত শুধু সেসব মুরুব্বি আলেমরা এ বেপারে নিজেদের মধ্যে আলোচনা করবে। উম্মতের দ্বীনি বেপারে ঝগড়া করার ও ফেতনা বাড়ানোর অধিকার নেই। আলেমদের ঝগড়া সমাধান করা দায়িত্ব, বাড়ানো নয়।আলেমদের এবং উম্মতকে ঝগড়া ছেড়ে মানুষকে আল্লাহর হুকুম ও নবী সাঃ এর জীবন পদ্ধতিতে আনার মেহনতে মনোযোগ দিতে হবে।আপনার কাছে কি ঝগড়া করা জরুরি না ফেতনা ছেড়ে নবী সাঃ এর মেহনত জরুরি?

১. উম্মতকে প্রথমত পূর্ণ সন্মান এবং দ্বিতীয়ত খেদমত করতে হবে ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের। আলেমদের সন্মান ও খেদমত করা উম্মতের উপরে আলেমদের অধিকার। উম্মতের এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ কারণ আলেমদেরও সংসারিক ও দ্বীনি প্রয়োজনের খরচ আছে। কোনো আলেমকে বা কোনো আলেমের কোনো দীনি মেহনতকে ছোটো করে দেখার বা অসম্মান করার কোনো অধিকার উম্মতের নেই।

২. আলেমদের ওরাসাতুল আম্বিয়া পদবীর পূর্ন হক আদায় করতে প্রথমত সমস্ত উম্মতকে সঠিক ইসলাম শিখাতে হবে,মাদ্রাসার ভিতরে ও বাহিরে, এবং দ্বিতীয়ত উম্মতের খেদমতের মালকে শুধুমাত্র হাদিয়াবা উপহার হিসেবে নিতে হবে বা মনে করতে হবে, পারিশ্রমিক নয়। তাবলীগ, ওয়াজ, বয়ান, এসো দীন শিখি অনুষ্টান বা প্রশ্ন উত্তর সহ মাসায়েলের এলেমের নিয়মিত মজলিস, মাদ্রাসা ও অন্যান্য মাধ্যমে উম্মতের ও ওরাসাতুল আম্বিয়া পদবীর হক আদায় করা।

জরুরি বিজ্ঞপ্তি - মুসলমানদের মধ্যে এখন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, যিনা, ধর্ষণ, সুদ, ঘুষ, শিরিক, বিদাত,অপবাদ, গীবত সহ বিভিন্ন অত্যাচার ও গুনাহের কাজ ছড়িয়ে পড়েছে ও বিস্তারিত হচ্ছে।এই ফেতনার সময় নিজের জীবনের সীমিত সংক্ষিপ্ত সময় আখেরাতের প্রস্তুতি ও মানুষকে আল্লাহের বড়ত্বের দিকে ডাকার ও অন্যায়/গুনাহ থেকে বিরত করারবদলে আলেমদের (তাবলীগ/মাওলানা সাদ/ইব্রাহিম/আহমদ লাট, মাযহাব/হানাফী/শাফি/মালিকি/হাম্বলী, কওমি) সমালোচনা করা কি বুদ্ধিমানের কাজ না চরম বোকামি? কবরে আলেমদের বেপারে জিজ্ঞেস করা হবে না, তাহলে যে সময়ে নিজেকে ও অন্যদের দোজখ থেকে বাঁচানোর মেহনত করা আল্লাহের দেয়া ঈমানী দায়িত্ব, সে সময়ে আলেমদের সমালোচনা/গীবত করে সময় নষ্ট করা কি চরম বোকামি নয়? আপনি কি বোকা না চালাক তার বিচার হচ্ছে, আল্লাহের কাছে আপনার সময়, অর্থ ও শরীর ব্যবহারে আল্লাহের হুকুম মানার হিসাব দিতে পারবেন?

****************************************

বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭


মুনমুন আক্তার লিজা ময়ূরী এক সময়ের আলোচিত নায়িকা। রূপালি পর্দা থেকে দীর্ঘ দিন তিনি দূরে আছেন। আসল নাম মুনমুন আক্তার লিজা। এ নায়িকা সম্প্রতি আবার আলোচনায় এসেছেন নতুন সংসারে প্রবেশ করে। তিনি দ্বিতীয়বারের মত বিয়ে করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শফিক জুয়েলকে। বিয়ে, চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়া ও বিয়ের পর তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত হওয়া নিয়ে তিনি এই প্রথম পূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন। 

সাক্ষাৎকারটি টেলিফোনে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মঈনুল রাকীব।

কেমন আছেন?
ময়ূরী: আলহামদুলিল্লাহ। ভালো আছি।
কেমন কাটছে নতুন সংসার?
ময়ূরী: জ্বী ভালো। সকলের দোয়ায় আমরা ভালো আছি।
শফিকের সঙ্গে পরিচয় কিভাবে?
ময়ূরী: শফিকের সাথে পরিচয় ফেসবুকে হয়েছে। ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পরে সে মাঝেমাঝে টেক্সট দিতো। আমি একদিন আগ্রহ নিয়ে দেখলাম, কে এই ছেলে যে এইভাবে আমার ব্যাপারে আগ্রহী, আমাকে ফোন করে নাছোড়বান্দার মত। সত্যি বলতে আমি, ওকে বেশি কথা বলার জন্য ওর প্র্রোফাইলটা দেখলাম। দেখি, হুজুর ধরনের ছেলেটা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশেনা করে। তো ভাবলাম, এই ধার্মিক ছেলে ময়ূরীকে চেনে কিভাবে? পরে বকাঝকা করার উদ্দেশ্যে কথা বলি। কিন্তু কথা বলে আর বকতে পারিনি, ও এত সুন্দর করে কথা বলছে! আমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে। কথা হতো, মাঝেমাঝে ফোন দিতো। এই তো পরিচয়। ও ফোন করলে ভাল্লাগতো। কারণ অন্যদের কথার মধ্যে যে লোভনীয় বা নোংরা একটা ব্যাপার ছিল, তা জুয়েলের মধ্যে ছিল না।
দেখা হলো কবে?
ময়ূরী: দেখা হয় পয়লা বৈশাখে। আমাকে ঐ দিন শফিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে বলে। পরে আমি আমার মেয়ে ও একজন আত্মীয়কে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওর সঙ্গে দেখা করি। জাবির বটতলায়। আমি সেদিন সাধারণ একটা পোশাক পরে গিয়েছিলাম যাতে ও চিনতে না পারে। ও চিনতে পারেনি সত্যিই, আমিই ওকে দেখে চিনেছি। সেদিন কথা বলে ওর মধ্যে যে সরলতা দেখেছি তাতে আমি মুগ্ধ হই। আমার মেয়েটা ওকে ভীষণ পছন্দ করে।
তারপর বিয়ে করে ফেললেন?
ময়ূরী: না না, বিয়ে করেছি দুই মাস পরে। দেখা হয়েছে এপ্রিলে আর বিয়ে হয়েছে জুনের শেষের দিকে। আমার মেয়ের একটি অপারেশন হয়। তখন আমরা হাসপাতালে ছিলাম খুব দুশ্চিন্তার মধ্যে। সে সময় শফিক জুয়েল ওর খালার বাসা থেকে রান্না করে আমাদের জন্য নিয়ে আসে। আসলে তখন আমি এই ওর মধ্যে যে মানুষটাকে দেখেছিলাম তার প্রতি আমার পরিবারের অন্যরাও ইতিবাচক ছিল। (হাসতে হাসতে) আসলে ঐ যে খাবার রান্না করে খাইয়ে জুয়েল আমাকে ঋণী করেছে। এই ঋণ শোধ করতে গিয়ে কথা হতো। খাবারটা আমি আর আমার মামী খেয়েছি। মামীকে বললাম, দেখেন, এই ছেলেটা থাকে ভার্সিটিতে, অথচ কোথা থেকে কষ্ট করে খাবার রান্না করিয়ে নিয়ে আসছে আমাদের জন্য। এটা এ যুগে আশা করা যায় না।
স্বজনরা রাজি হলো এই অসম বিয়েতে?
ময়ূরী: আমার স্বজন ও হীতকাঙ্খীদের সঙ্গে কথা বললাম জুয়েলকে নিয়ে। ওরা সবাই বললো যে ছেলেটা ভালো। জীবনে অনেক ছেলেই আমাকে বিয়ে করতে চেয়েছে। এ রকম ইয়াং একটি ছেলে, স্টুডেন্ট, নিজের স্বাভাবিক চাওয়াকে জলাঞ্জলি দিয়ে আমাকে বিয়ে করতে চায়। আমার তো বদনাম আর বদনাম। কিন্তু এই ছেলেটা মা-বাবা, ভাই, গ্রামের মানুষ, ভার্সিটির সবাই, সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে নিজেকে কোরবানি দিয়ে আমাকে বিয়ে করতে চায়। একে কষ্ট দেয়া যাবে না। ও সেই ২০১৫ থেকে আমাকে ও আমার মেয়েকে খুঁজতেছে। এগুলো শুনে ওর প্রতি আমি দুর্বল হয়ে পড়ি। পরে আমি ওকে প্রশ্ন করি, সে কি চায়। ও বলে, আমাকে দ্বীনের পথে আনতে চায়, তাবলিগে নিতে চায়, সুস্থ ও সুন্দর একটি জীবন উপহার দিতে চায়। এমন মানুষকে কষ্ট দেয়া যায় না। আমার প্রথম স্বামী মারা গেলে চেয়েছিলাম আর বিয়ে করব না। আল্লাহর কাছে দোয়া করেছি, যেন বিয়ে কপালে লেখা থাকলে এমন কারো সঙ্গে হয় যে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলবে, আমার চেহারা যেন আর দেখাতে না হয়। তখন মনে হলো, আল্লাহ মনে হয় এই ছেলেকে পাঠাইছে। তো জুয়েল, ওর তাবলিগের সাথি আকরাম ভাই উনাদের ব্যবহার দেখে আমার খুব ভালো লাগে। এসব কারণেই ওকে বিয়ে করতে সিদ্ধান্ত নিই। তার ওপর আমার মেয়েটাও জুয়লকে ভীষণ পছন্দ করে।
আপনার মেয়ে তাহলে আপনার দ্বিতীয় স্বামীকে মায়ের জন্য পছন্দ করেছে?
ময়ূরী: হা হা হা, তা বলা যায়। হ্যাঁ। আসলে আমার বিয়ে করার ইচ্ছা ছিল না। অনেকেই বিয়ে করতে চেয়েছে, আমার মেয়ে মায়মূনা ফিরিয়ে দিয়েছে। অনেকে সম্পদের জন্য বিয়ে করতে চেয়েছে, তাদের সরিয়ে দিয়েছি। অনেক পরে জুয়েল আসে আমার জীবনে। তারপর বিয়ে করি। বিয়েতে আমার মেয়েটা ভীষণ খুশি হয়েছে। ও প্রথম দিন জুয়েলকে দেখে বলেছিল, ‘আম্মু, তোমার এই ভক্তটা না অনেক সুন্দর’। জুয়েলকে ও বাবা বলে এবং জুয়েলও মেয়ের মতই স্নেহ করে। বলতে পারেন, মেয়ের পছন্দেও বিয়েটা করছি। এখন আমরা সুখে আছি।
আপনাদের বিয়ের পর সামাজিক প্রতিবন্ধকতার কারণে বয়সে তরুণ শফিক অনেক চাপে ছিল। সে সময়টায় আপনার কেমন কেটেছে?
ময়ূরী: আমার জন্য ও অনেক কষ্ট সহ্য করছে, এখনো করছে। আমার স্বামী অনেক আঘাত পেয়েছে। আমার খুব খারাপ লাগছে তখন। আমি কান্নাকাটি করছি। আল্লাহর কাছে দোয়া করছি ওকে যেন ধৈর্য ধারণ করতে দেন এবং আমাদের যেন সুখে রাখেন। ধীরে ধীরে এখন আমাদের জীবনটা মসৃন হয়ে উঠছে আল্লাহর রহমাতে। ওর গ্রামের মানুষেরাও ওকে ধীরে ধীরে বুঝতে পারছে।
আপনার কি মনে হয় জুয়েল আপনার অর্থ-বিত্ত বা খ্যাতি এসব কোনো কারণে আপনাকে বিয়ে করেছে?
ময়ূরী: না, কিছুতেই না। তাহলে তো ও আমাকে ফের চলচ্চিত্রে অভিনয় করতে বলতো। ও তো আমাকে নিয়ে তাবলিগ জামাতে যেত না যেখানে দুনিয়ার কোনো স্বার্থ জড়িত নেই। আল্লাহ যেন তিল পরিমাণ আমার মনে ওর প্রতি এমন ধারণা জন্ম না নেয়।
সংবাদমাধ্যমে আপনাদের বিয়ের ব্যাপারে নানা কথা আসছে তা দেখেছেন?
ময়ূরী: হ্যাঁ, অনেক সংবাদমাধ্যমই আমাদের সঙ্গে কথা না বলে অসত্য তথ্য প্রকাশ করছে। এটা ঠিক নয়। এটি আমার দ্বিতীয় ও জীবনের শেষ বিয়ে। তৃতীয় বিয়ের গুজব ঠিক নয়। আর আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করি, যে সময়টার ময়ূরী আমি হতে চাই না, সেই অতীত সময়ের ছবি দিয়ে যেন সংবাদ প্রকাশ না করা হয়। আমিও মানুষ। আমার সংসার আছে, সন্তান আছে, আমার ব্যক্তিগত জীবনের প্রাইভেসি প্রতি দয়া করে শ্রদ্ধা পোষণ করুন। অতীতের ময়ূরীকে দিয়ে আমার বর্তমান জীবনকে ক্ষতিগ্রস্ত করবেন না।
অতীতে যে চলচ্চিত্রে অভিনয় করেছেন সে ব্যাপারে আপনার এখনকার প্রতিক্রিয়া কী?
ময়ূরী: আমি ক্লাস নাইনে থাকতে একজন পরিচিত আমাকে চলচ্চিত্রে অভিনয় করতে নিয়ে আসে। সে সময় আমি অনেক ছোট ছিলাম। ১৪ থেকে ১৫ বছরের মেয়ে। আমি ক্যামেরার কারসাজি বুঝতাম না। আমাকে তখনকার বড় বড় নায়িকার ভিডিও, ছবি দেখিয়ে বলা হতো, তারা যদি এমনভাবে অভিনয় করতে পারে, তুমি পারবেনা কেন? সে অনেক কথা। সে সব কথা বললে অনেকের মুখ থাকবে না। আমার সঙ্গে কোনো নায়ক সে সময় অভিনয় করেনি? পরিচালক, প্রযোজকরা আমাকে যেভাবে উপস্থাপন করেছে বাণিজ্যিক স্বার্থে তা যখন আমি বুঝতে পারলাম তখন সরে আসি। আর তখনই ওরা কাটপিস ব্যবহার শুরু করে, আমি সেগুলো জানতে পেরে কষ্ট নিয়ে এফডিসি ছেড়েছি। পেছনের সেই সব দিনের কথা আর মনে করতে চাই না। এখন সামনে এগিয়ে যেতে চাই মেয়ে ও স্বামীকে নিয়ে।
সোস্যাল মিডিয়ায় আপনার বিয়ে নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। জানেন?
ময়ূরী: জানি। অনেকেই আমাদের শুভেচ্ছা জানিয়েছে। অনেকেই আক্রমণ করে কথা বলেছে। সবচেয়ে কষ্ট লেগেছে কিছু মেয়ে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করছে। আমি একটি মেয়ে, এই মেয়ের প্রতি এসব মেয়েদের এমন ধারণা দেখে কষ্ট পেয়েছি। ওরা কীভাবে আরেকটি মেয়ের নতুন জীবন নিয়ে এমন করতে পারলো? নারী বলেই আমার প্রতি সমাজের এই দৃষ্টিভঙ্গি। আমার সাথে অভিনয় করা নায়করে ব্যাপারে ওরা কিছু বলে না। যেসব ছেলেরা শফিক জুয়েলকে নিয়ে কথা বলে তাদের বলবো, জুয়েলের মত এমন সিদ্ধান্ত কয়জন নিতে পারবে? একটি বিধবা মেয়েকে যে শফিক বিয়ে করেছে তার মত বুকেরপাটা কজনের আছে?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শফিকের বন্ধু, সিনিয়র ও জুনিয়রদের উদ্দেশ্য কিছু বলবেন?
ময়ূরী: সবাই আমাদের জন্য দোয়া করবেন।
ভবিষ্যতে কী পরিকল্পনা আছে?
ময়ূরী: আপাতত পরিকল্পনা দুজনে মিলে এক চিল্লার উদ্দেশ্যে তাবলিগ জামাতে যাবো। তারপর অন্যান্য কিছু। আমরা বিয়ে করেছি শবে কদরের রাতে। শফিকের সঙ্গে হজ করতে যাবো ২০১৯ বা ২০২০ সালে।
ভক্ত, পাঠক, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
ময়ূরী: দেশবাসীর কাছে অনুরোধ, আমাকে খারাপ চোখে দেখবেন না। আমি আপনাদের মা-বোনের মত। আমি যে অবস্থানে আছি সেরকম যে কোন মেয়ের জীবনে ঘটতে পারতো। আমার জন্য সবাই দোয়া করবেন। আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না। অন্তত আমার স্বামী শফিক জুয়েলকে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না, কারণ ও অনেক সরলমনা একটি ছেলে। সে কোনো হাসি ঠাট্টার কাজ করেনি। সে অনেক বড় একটা কাজ করেছে। আমার মেয়ে ও জুয়েলকে নিয়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন সুখে-শান্তিতে ঈমান নিয়ে বাঁচতে পারি সে জন্য সবার কাছে দোয়া চাই।


সৌজন্যেঃ


0 কমেন্টসগুলো:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ ব্যাংক

((( অনুসরণকারী )))

অবদানকারী

((( মোট পৃষ্ঠাদর্শন )))

দৃষ্টি আকর্ষন ( ATTENTION )

পবিত্র কোরআন হাদীস এর সম্মান রক্ষার্থে, এই ব্লগের যে কোন লেখা পড়ার পূর্বে দয়া করে আপনার চারপাশের পবিবেশ এর পবিত্রতা বজায় রাখুন

Before you Play/Read any of this blog content, please ensure that you and your environment are in proper form for the honor of The Holy Quran & Hadith.

((( বৈশিষ্ট্যযুক্ত পোস্ট )))

তাহাজ্জুদের নামাজ ।।। আল্লাহ তা'লার সাথে ভালবাসার কথোপকথন

আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরির প্রধান মাধ্যম নামাজ। নামাজের মাধ্যমে মহামহিম স্রষ্টার সঙ্গে বান্দার ভালবাসার কথোপকথোন । হাদিসে বর্ণি...

৬ সিফাতের ভিত্তিতে লেখা