বর্তমানে ওই জামাতের কোনো কোনো ব্যক্তি থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ, দেওবন্দের চিন্তাধারা পরিপন্থী কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। যা মোটেও সুখকর নয়। উদ্ভুত এই পরিস্থিতির সমাধানকল্পে ৩১ অক্টোবর, মঙ্গলবার, সিলেটের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম সমবেত হয়েছিলেন জামেয়া দরগায়। সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ি।
দাওয়াত ও তাবলীগ একটি আন্তর্জাতিক দাওয়াতি মিশন। যা দারুল উলুম দেওবন্দের সুযোগ্য সন্তান মাওলানা ইলিয়াস রাহ.-এর মাধ্যমে শুরু হয়। শুরু থেকেই আকাবিরে দেওবন্দের নির্দেশনায় দেওবন্দি চিন্তাধারা লালন করে পরিচালিত হয়ে আসছে এ জামাত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে ওই জামাতের কোনো কোনো ব্যক্তি থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ, দেওবন্দের চিন্তাধারা পরিপন্থী কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। যা মোটেও সুখকর নয়। উদ্ভুত এই পরিস্থিতির সমাধানকল্পে ৩১ অক্টোবর, মঙ্গলবার, সিলেটের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম সমবেত হয়েছিলেন জামেয়া দরগায়। সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ি। সমাবেশে দাওয়াত ও তাবলীগের বর্তমান অবস্থা পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তে উপনীত হন।১. দারুল উলুম দেওবন্দের চিন্তাধারা লালন করে আকাবিরে দেওবন্দের নির্দেশনায় সর্বত্র পরিচালিত হবে এ জামাত।
২. তৃতীয় হযরতজি মাওলানা এনামুল হাসান সাহেবের জীবনের শেষ মুহূর্তের সিদ্ধান্তে গঠিত শুরার মাধ্যমে দীর্ঘদিন থেকে এ কাজ চলে আসছে। এখনো এ কাজ শুরাভিত্তিক পরিচালিত হলে উদ্ভুত পরিস্থিতির সমাধান হবে বলে মনে করা হয়।
৩. বর্তমান পরিস্থিতিতে সিলেটের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সিলেট মারকাযের মুরব্বিদের সাথে ১১ নভেম্বর,শনিবার, সকাল ১১টায় জামেয়া দরগায় এক মতবিনিময় সভায় মিলিত হবেন।
উপস্থিত ছিলেন—
শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, জামেয়া দরগাহ।
মাওলানা শায়খ জিয়া উদ্দিন, জামেয়া মাদানিয়া আঙ্গুরা।
মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া, জামেয়া দরগাহ।
মাওলানা মুফতি ওলিউর রহমান, দারুস সালাম মাদরাসা।
মাওলানা মজদুদ্দীন, জামেয়া ভার্থখলা।
মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামেয়া রেঙ্গা।
মাওলানা মুহসিন আহমদ জামেয়া কৌড়িয়া।
মাওলানা আবদুস সুবহান, কাজিরবাজার মাদরাসা।
মাওলানা মুশতাক আহমদ খান, ধনকান্দি মাদরাসা।
মাওলানা আসআদ উদ্দিন, জামেয়া দরগাহ।
মাওলানা হাফিয ফখরুযযামান, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট।
মাওলানা মুকদ্দাছ, জামেয়া ভার্থখলা।
মাওলানা হাফিয ফখরুযযামান,
জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট।


0 কমেন্টসগুলো:
একটি মন্তব্য পোস্ট করুন