*************************************************

*এলান নয় হেদায়েত মনেকরে পড়ি*

************************************************

আসসালামু আলাইকুম

১- ফিতনা হত্যার চেয়ে মারাত্মক। (২:১৯১ আল কোরান)
২-
হজরত আবু উমামাহ আল বাহিলী রাঃ বলেন রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেছেন "আমি তার জন্য বেহেস্তের কিনারায় একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে ঝগড়া/বিতর্ক ছেড়ে দেয়, যদিও সে হকের উপরে। (আবু দাউদ)
৩-
হজরত হোযাইফা ইবনে ইয়ামান রাঃ বলেন, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, সেই জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাক। নতুবা অতিসত্বর আল্লাহ তায়ালা তোমাদের উপর আপন আযাব পাঠাইয়া দিবেন। অতঃপর তোমরা দোয়া করিলেও আল্লাহ তায়ালা তোমাদের দোয়া কবুল করিবেন না। (তিরমিযী)

সমাধান/সমঝোতা - সবাই সমস্যার কথা জানেন বা সমস্যার কিছু নিশানা খবরে পড়েছেন। এই লেখা শুধুমাত্র সমাধানের একটি রাস্তা। এ বেপারে আমাদের বলার কারণ সমস্যার ফলাফল উম্মতের আখেরাতের ও হেদায়েতের মেহনতের ক্ষতি। শয়তান জিতে যাচ্ছে। উম্মত ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এতে জিহালত বাড়তে থাকবে। আমাদের প্রস্তাবিত ও অনুরোধকৃত সমাধানের দুটি অংশ, এবং একটি ছাড়া অপরটির দ্বারা সমস্যার সমাধান সম্ভব নয়, এবং একটির চেয়ে অপরটি বেশি জরুরি নয়। এই সমাধান স্বাভাবিক মনে হলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো না হওয়ার কারণে সমস্যা বেড়ে চলছে।

১+২=৩. আলেমদের মতপার্থক্য/মতবিরোধ আলোচনা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যেসব মুরুব্বি আলেমরা মতপার্থক্য/মতবিরোধের সমাধানে সরাসরি জড়িত শুধু সেসব মুরুব্বি আলেমরা এ বেপারে নিজেদের মধ্যে আলোচনা করবে। উম্মতের দ্বীনি বেপারে ঝগড়া করার ও ফেতনা বাড়ানোর অধিকার নেই। আলেমদের ঝগড়া সমাধান করা দায়িত্ব, বাড়ানো নয়।আলেমদের এবং উম্মতকে ঝগড়া ছেড়ে মানুষকে আল্লাহর হুকুম ও নবী সাঃ এর জীবন পদ্ধতিতে আনার মেহনতে মনোযোগ দিতে হবে।আপনার কাছে কি ঝগড়া করা জরুরি না ফেতনা ছেড়ে নবী সাঃ এর মেহনত জরুরি?

১. উম্মতকে প্রথমত পূর্ণ সন্মান এবং দ্বিতীয়ত খেদমত করতে হবে ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের। আলেমদের সন্মান ও খেদমত করা উম্মতের উপরে আলেমদের অধিকার। উম্মতের এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ কারণ আলেমদেরও সংসারিক ও দ্বীনি প্রয়োজনের খরচ আছে। কোনো আলেমকে বা কোনো আলেমের কোনো দীনি মেহনতকে ছোটো করে দেখার বা অসম্মান করার কোনো অধিকার উম্মতের নেই।

২. আলেমদের ওরাসাতুল আম্বিয়া পদবীর পূর্ন হক আদায় করতে প্রথমত সমস্ত উম্মতকে সঠিক ইসলাম শিখাতে হবে,মাদ্রাসার ভিতরে ও বাহিরে, এবং দ্বিতীয়ত উম্মতের খেদমতের মালকে শুধুমাত্র হাদিয়াবা উপহার হিসেবে নিতে হবে বা মনে করতে হবে, পারিশ্রমিক নয়। তাবলীগ, ওয়াজ, বয়ান, এসো দীন শিখি অনুষ্টান বা প্রশ্ন উত্তর সহ মাসায়েলের এলেমের নিয়মিত মজলিস, মাদ্রাসা ও অন্যান্য মাধ্যমে উম্মতের ও ওরাসাতুল আম্বিয়া পদবীর হক আদায় করা।

জরুরি বিজ্ঞপ্তি - মুসলমানদের মধ্যে এখন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, যিনা, ধর্ষণ, সুদ, ঘুষ, শিরিক, বিদাত,অপবাদ, গীবত সহ বিভিন্ন অত্যাচার ও গুনাহের কাজ ছড়িয়ে পড়েছে ও বিস্তারিত হচ্ছে।এই ফেতনার সময় নিজের জীবনের সীমিত সংক্ষিপ্ত সময় আখেরাতের প্রস্তুতি ও মানুষকে আল্লাহের বড়ত্বের দিকে ডাকার ও অন্যায়/গুনাহ থেকে বিরত করারবদলে আলেমদের (তাবলীগ/মাওলানা সাদ/ইব্রাহিম/আহমদ লাট, মাযহাব/হানাফী/শাফি/মালিকি/হাম্বলী, কওমি) সমালোচনা করা কি বুদ্ধিমানের কাজ না চরম বোকামি? কবরে আলেমদের বেপারে জিজ্ঞেস করা হবে না, তাহলে যে সময়ে নিজেকে ও অন্যদের দোজখ থেকে বাঁচানোর মেহনত করা আল্লাহের দেয়া ঈমানী দায়িত্ব, সে সময়ে আলেমদের সমালোচনা/গীবত করে সময় নষ্ট করা কি চরম বোকামি নয়? আপনি কি বোকা না চালাক তার বিচার হচ্ছে, আল্লাহের কাছে আপনার সময়, অর্থ ও শরীর ব্যবহারে আল্লাহের হুকুম মানার হিসাব দিতে পারবেন?

****************************************

বুধবার, ৫ জুলাই, ২০১৭

The  Dirty Plot Against Bangladesh Jamaat->>> American Ijtema 2017

আমেরিকান ইজতেমায়
বাংলাদেশের জামাতের ব্যাপারে নোংরা চক্রান্ত।


গত ১৬-৬-২০১৭

রুয়েদাতে মাশোয়ারায় উমর তাজবিজ হয় ।

এমেরিকার এজতেমায় বাংলাদেশের জামাত যাবে কিনা।

ফয়সালা হয়ঃ
 

ইতিপূর্বে ৩ জনের একটি জামাত এমেরিকার জন্য বানানো হয়।ঐ জামাতের সাথীরাই এমেরিকার এজতেমায় অংশগ্রহন করবেন।

ফয়সাল ছিলেন
হযরত মাওঃ ক্বারী জুবায়ার (আহালে শূরা কাকরাইল)

উক্ত ৩ জনের নাম যথাক্রমেঃ

১) ভাই আবুল কালাম আজাদ স্যার।
২) ভাই রেজাউল করিম তরফদার সাহেব।
৩) ভাই মুফতি নজরুল ইসলাম সাহেব।



কিন্তু কে বা কারা ওখান থেকে চিঠি দিয়ে জানতে চান কাকরাইলের পক্ষে কোন জামাত পাঠানো হচ্ছে কিনা। যার উত্তরে কাকরাইলের প্যাডে শুরা ভাই নাসিম এর সাক্ষর সংবলিত চিঠি গত ১ জুলাই নিউ ইয়র্কের সাথিদের কাছে পাঠায় এই মর্ম যে কাকরাইলের তরফ থেকে এমেরিকার জন্য কোন জামাত পাঠানো হয় নাই।

চিঠির বাক্য গুলি নিচে দেয়া হল।


July 1, 2017

As Salamu Alikum Wa Rahmatullah

Attn: Brother of New York city

Ref: Your Letter Dated June 30, 2017

Please be informed that as as per our record , we have not sent any jamat to USA for Attending any Regional Ijtima Nor do we have any information form Riwend or Nizamuddin about Regional Ijtima in USA.

The Brother you have mentioned coming from Kakrail are probably on private visit there.

Inshallah let us know who are falsely promoting these people as Kakrail Jamat.

Inshallah we hope to send jamat from kakrail in your jors October, 2017

Wassalam

Khan Shahabuddin Nasim

(On behalf of Ahle Sura Kakrail)



চিঠির বাংলা অনুবাদ

আসসালামু আলাইকুম

Attn: Brother of New York city

Ref: Your Letter Dated June 30, 2017

আপনাদের সদয় অবগোতির জন্য জানানো যাচ্ছে যে, USA এর আঞ্চলিক ইজতেমায় অংশগ্রহনের জন্য আমরা কোন জামাত প্রেরন করিনি (না যেনে বানোয়াট মন্তব্য)। রায়ব্যন্ড ও নিযামুদ্দিন থেকেও আমরা আঞ্চলিক ইজতেমার ব্যাপারে কোন তথ্য পাইনি।

যেই ভাইদের কথা আপনি (তার মানে চক্রান্তকারীদের কেউ USA আছে যে কিনা চিঠি পাঠিয়েছে)“কাকরাইল থেকে এসেছে” বলে উল্ল্যেখ করেছেন সম্ভবত তাহারা তাহাদের ব্যক্তিগত ভ্রমনে গিয়েছেন।(লাঞ্ছিত করার জন্য এত বড় ডাহা মিথ্যা কথার প্রয়াশ)। মেহেরবানী করে তাহাদের নাম আমাদেরকে জানান, (কে এই ব্যক্তি যাহাকে যানাতে বলা হচ্ছে, অথচ কাকরাইলের মাশোয়ারার খাতায় লিখিতো আছে জামাতের সাথিদের নাম।) যাহারা ভুলবশত ঐ সব লোকদেরকে (যে ৩ ব্যক্তিত্ববান জিম্মাদার সাথী তাদের ব্যাপারে “ঐ সব লোকদেরকে” বলে সন্মধোন করার ধৃস্টতা কাকরাইলের মহতি আহালে শুরা হযরতগন কি করবেন?)“কাকরাইলের জামাত” বলে উল্ল্যেখ করছেন।

ইনশাআল্লাহ আমরা আগামী অক্টোবরের ২০১৭ জোড়ের জন্য জামাত পাঠাবো।

ওয়াসসালাম

খান শাহাবুদ্দিন নাসিম
(আহালে শুরার পক্ষে)


আর কতদিন  চলবে এই মহতি মেহনতের ভিতর সার্থবাদী হিংস্র মানুষ রুপী হাইওয়ান দের চক্রান্ত...... সাধারণ সাথীরা এর সমাধান চায়।


আরো পড়ুনঃ ফেৎনার শিকড় উপড়ে >>>> আসুন দাওয়াত ও তাবলীগ জামাতকে ধ্বংসের হাত থেকে বাঁচাই !!!

1 টি মন্তব্য:

ব্লগ ব্যাংক

((( অনুসরণকারী )))

অবদানকারী

((( মোট পৃষ্ঠাদর্শন )))

দৃষ্টি আকর্ষন ( ATTENTION )

পবিত্র কোরআন হাদীস এর সম্মান রক্ষার্থে, এই ব্লগের যে কোন লেখা পড়ার পূর্বে দয়া করে আপনার চারপাশের পবিবেশ এর পবিত্রতা বজায় রাখুন

Before you Play/Read any of this blog content, please ensure that you and your environment are in proper form for the honor of The Holy Quran & Hadith.

((( বৈশিষ্ট্যযুক্ত পোস্ট )))

তাহাজ্জুদের নামাজ ।।। আল্লাহ তা'লার সাথে ভালবাসার কথোপকথন

আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরির প্রধান মাধ্যম নামাজ। নামাজের মাধ্যমে মহামহিম স্রষ্টার সঙ্গে বান্দার ভালবাসার কথোপকথোন । হাদিসে বর্ণি...

৬ সিফাতের ভিত্তিতে লেখা