*************************************************

*এলান নয় হেদায়েত মনেকরে পড়ি*

************************************************

আসসালামু আলাইকুম

১- ফিতনা হত্যার চেয়ে মারাত্মক। (২:১৯১ আল কোরান)
২-
হজরত আবু উমামাহ আল বাহিলী রাঃ বলেন রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেছেন "আমি তার জন্য বেহেস্তের কিনারায় একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে ঝগড়া/বিতর্ক ছেড়ে দেয়, যদিও সে হকের উপরে। (আবু দাউদ)
৩-
হজরত হোযাইফা ইবনে ইয়ামান রাঃ বলেন, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, সেই জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাক। নতুবা অতিসত্বর আল্লাহ তায়ালা তোমাদের উপর আপন আযাব পাঠাইয়া দিবেন। অতঃপর তোমরা দোয়া করিলেও আল্লাহ তায়ালা তোমাদের দোয়া কবুল করিবেন না। (তিরমিযী)

সমাধান/সমঝোতা - সবাই সমস্যার কথা জানেন বা সমস্যার কিছু নিশানা খবরে পড়েছেন। এই লেখা শুধুমাত্র সমাধানের একটি রাস্তা। এ বেপারে আমাদের বলার কারণ সমস্যার ফলাফল উম্মতের আখেরাতের ও হেদায়েতের মেহনতের ক্ষতি। শয়তান জিতে যাচ্ছে। উম্মত ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এতে জিহালত বাড়তে থাকবে। আমাদের প্রস্তাবিত ও অনুরোধকৃত সমাধানের দুটি অংশ, এবং একটি ছাড়া অপরটির দ্বারা সমস্যার সমাধান সম্ভব নয়, এবং একটির চেয়ে অপরটি বেশি জরুরি নয়। এই সমাধান স্বাভাবিক মনে হলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো না হওয়ার কারণে সমস্যা বেড়ে চলছে।

১+২=৩. আলেমদের মতপার্থক্য/মতবিরোধ আলোচনা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যেসব মুরুব্বি আলেমরা মতপার্থক্য/মতবিরোধের সমাধানে সরাসরি জড়িত শুধু সেসব মুরুব্বি আলেমরা এ বেপারে নিজেদের মধ্যে আলোচনা করবে। উম্মতের দ্বীনি বেপারে ঝগড়া করার ও ফেতনা বাড়ানোর অধিকার নেই। আলেমদের ঝগড়া সমাধান করা দায়িত্ব, বাড়ানো নয়।আলেমদের এবং উম্মতকে ঝগড়া ছেড়ে মানুষকে আল্লাহর হুকুম ও নবী সাঃ এর জীবন পদ্ধতিতে আনার মেহনতে মনোযোগ দিতে হবে।আপনার কাছে কি ঝগড়া করা জরুরি না ফেতনা ছেড়ে নবী সাঃ এর মেহনত জরুরি?

১. উম্মতকে প্রথমত পূর্ণ সন্মান এবং দ্বিতীয়ত খেদমত করতে হবে ওরাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর, আলেমদের। আলেমদের সন্মান ও খেদমত করা উম্মতের উপরে আলেমদের অধিকার। উম্মতের এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ কারণ আলেমদেরও সংসারিক ও দ্বীনি প্রয়োজনের খরচ আছে। কোনো আলেমকে বা কোনো আলেমের কোনো দীনি মেহনতকে ছোটো করে দেখার বা অসম্মান করার কোনো অধিকার উম্মতের নেই।

২. আলেমদের ওরাসাতুল আম্বিয়া পদবীর পূর্ন হক আদায় করতে প্রথমত সমস্ত উম্মতকে সঠিক ইসলাম শিখাতে হবে,মাদ্রাসার ভিতরে ও বাহিরে, এবং দ্বিতীয়ত উম্মতের খেদমতের মালকে শুধুমাত্র হাদিয়াবা উপহার হিসেবে নিতে হবে বা মনে করতে হবে, পারিশ্রমিক নয়। তাবলীগ, ওয়াজ, বয়ান, এসো দীন শিখি অনুষ্টান বা প্রশ্ন উত্তর সহ মাসায়েলের এলেমের নিয়মিত মজলিস, মাদ্রাসা ও অন্যান্য মাধ্যমে উম্মতের ও ওরাসাতুল আম্বিয়া পদবীর হক আদায় করা।

জরুরি বিজ্ঞপ্তি - মুসলমানদের মধ্যে এখন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, যিনা, ধর্ষণ, সুদ, ঘুষ, শিরিক, বিদাত,অপবাদ, গীবত সহ বিভিন্ন অত্যাচার ও গুনাহের কাজ ছড়িয়ে পড়েছে ও বিস্তারিত হচ্ছে।এই ফেতনার সময় নিজের জীবনের সীমিত সংক্ষিপ্ত সময় আখেরাতের প্রস্তুতি ও মানুষকে আল্লাহের বড়ত্বের দিকে ডাকার ও অন্যায়/গুনাহ থেকে বিরত করারবদলে আলেমদের (তাবলীগ/মাওলানা সাদ/ইব্রাহিম/আহমদ লাট, মাযহাব/হানাফী/শাফি/মালিকি/হাম্বলী, কওমি) সমালোচনা করা কি বুদ্ধিমানের কাজ না চরম বোকামি? কবরে আলেমদের বেপারে জিজ্ঞেস করা হবে না, তাহলে যে সময়ে নিজেকে ও অন্যদের দোজখ থেকে বাঁচানোর মেহনত করা আল্লাহের দেয়া ঈমানী দায়িত্ব, সে সময়ে আলেমদের সমালোচনা/গীবত করে সময় নষ্ট করা কি চরম বোকামি নয়? আপনি কি বোকা না চালাক তার বিচার হচ্ছে, আল্লাহের কাছে আপনার সময়, অর্থ ও শরীর ব্যবহারে আল্লাহের হুকুম মানার হিসাব দিতে পারবেন?

****************************************

মঙ্গলবার, ২০ জুন, ২০১৭


রাজধানীর দুই সিটি কর্পোরেশনে এবার ঈদুল ফিতরের ৪১০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ২৩০টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১৮০টি জামাত হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, ডিএসসিসি’র তত্ত্বাবধানে ৫৭টি ওয়ার্ডে ৪টি করে মোট ২২৮টি এবং জাতীয় ঈদগাহ ময়দান ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ১টি করে সর্বমোট ২৩০টি জামাত অনুষ্ঠিত হবে।


তিনি আরো জানান, ডিএসসিসি’র ওয়ার্ডগুলোতে অবস্থিত সিটি কর্পোরেশনের নিজস্ব মাঠ বা খোলা ময়দান বা স্কুল-মাদ্রাসার মাঠ বা সবচেয়ে পরিচিত ও জনবহুল স্থানে এ জামাতগুলো অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহ’র প্রস্তুতি প্রসঙ্গে উত্তর কুমার জানান, প্রায় ১ লাখ মুসল্লি যেন নামাজ আদায় করতে পারে, সে লক্ষ্যে ঈদগাহ’র প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলেছে। এখন ত্রিপল লাগানোর কাজ চলছে।

২৭ রমজানের মধ্যে সামিয়ানা টাঙানোসহ অধিকাংশ কাজ শেষ করার নির্দেশনা ডিএসসিসির রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্ষা মৌসুমে ঈদ জামাত হবে, তাই বৃষ্টি হলেও যেন মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন। সে ভাবনা মাথায় রেখেই এবার ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে।

ঈদগাহে প্রায় ৫ হাজার মহিলার পৃথক নামাজ আদায়ে ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মুসল্লিদের জন্য ওজু ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হচ্ছে। হঠাৎ অসুস্থ হয়ে পরা মুসল্লিদের চিকিৎসাসেবা দিতে ঈদগাহ ময়দানে রাখা হচ্ছে এ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল টিম।

তিনি বলেন, ঈদের প্রধান জামাতে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে মেয়রের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা প্রসঙ্গে উত্তম কুমার বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও কূটনৈতিকগণ ঈদ নামাজ আদায় করবেন বিধায় পুরো ঈদগাঁহ ও এর আশেপাশের এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লাগানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। রয়েছে ডগ স্কোয়াড এবং উচ্চ প্রযুক্তির মেটাল ডিটেক্টর ব্যবহারে তল্লাসির ব্যবস্থা।

পুলিশ ইতিমধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিটের পাশাপাশি আরো আছে সাদা পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ এবং র‌্যাব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি জানান।

উত্তম কুমার বলেন, জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া খুব প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সকাল ৯টার জামাত হবে দেশের প্রধান ঈদ জামাত।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ অফিসার এনায়েত হোসেন জানান, ডিএনসিসি’র ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে ৫টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা নিজ উদ্যোগে কাজ শুরু করে দিয়েছেন। মুসল্লিরা যাতে নিকটবর্তী দূরত্বে গিয়ে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সেভাবেই স্থান নির্ধারণ করা হয়েছে।

তথ্যঃ দৈনিক কালের কন্ঠ

0 কমেন্টসগুলো:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ ব্যাংক

((( অনুসরণকারী )))

অবদানকারী

((( মোট পৃষ্ঠাদর্শন )))

দৃষ্টি আকর্ষন ( ATTENTION )

পবিত্র কোরআন হাদীস এর সম্মান রক্ষার্থে, এই ব্লগের যে কোন লেখা পড়ার পূর্বে দয়া করে আপনার চারপাশের পবিবেশ এর পবিত্রতা বজায় রাখুন

Before you Play/Read any of this blog content, please ensure that you and your environment are in proper form for the honor of The Holy Quran & Hadith.

((( বৈশিষ্ট্যযুক্ত পোস্ট )))

তাহাজ্জুদের নামাজ ।।। আল্লাহ তা'লার সাথে ভালবাসার কথোপকথন

আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরির প্রধান মাধ্যম নামাজ। নামাজের মাধ্যমে মহামহিম স্রষ্টার সঙ্গে বান্দার ভালবাসার কথোপকথোন । হাদিসে বর্ণি...

৬ সিফাতের ভিত্তিতে লেখা