সকল প্রশংসা এক আল্লাহর যিনি আমাকে লেখার তৌফিক দান করেছেন । অসংখ্য দুরুদ ও সালাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর ।ইসলামে জন্মদিন, পালন করা যায়েজ নেই । কথাটি কি সঠিক ?! নাকি প্রচলিত যে পদ্ধতিতে জন্মদিন পালন করা হয় এটা ঠিক নয় ? তাহলে কিভাবে পালন করতে হবে বা ইসলামে এর বিধান কি ? এর সমাধান জানার জন্য লেখাটি মনযোগ সহ বুঝে পড়ার জন্য বিশেষভাবে আমার আন্তরিক অনুরোধ ।
আমার পরিচিত একজন আমাকে তার জন্মদিনের আমন্ত্রণ করেন । আমি তার জন্ম বছর, মাস, তারিখ, দিন বা বার, ঘন্টা, মিনিট, সেকেন্ড জানতে চাইলাম। সে জানালো ১৯৯৬ সালের মার্চ মাসের ২০ তারিখ রবিবার রাত ৮ টায় তার জন্ম । তার উত্তরে জানালাম যে, আপনার জন্মের সাল ১৯৯৬ যা জীবনে এক বারই এসেছিল । আর ফিরে আসবে না । ইংরেজিতে বলা যায় Year of birth (জন্মের বছর বা সাল) = বলা যায় Birthyear বা জন্মসাল/বছর । এটা মৃত্যুর পূর্বে ২য় বার আসা/পালন করা কারো পক্ষে সম্ভব না ।
আবু কাতাদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হল । তিনি বললেন এ দিনে আমার জন্ম হয়েছে এবং এ দিনে আমাকে নবুওয়াত দেয়া হয়েছে বা আমার উপর কোরআন নাজিল শুরু হয়েছে (মুসলিম : ২৮০৪)
উপরের হাদিসটি থেকে বুঝা যায়- জন্মদিন (Birthday) বা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মিলাদুন্নবী হবে প্রতি সপ্তাহে এক বার । দিন, দিবস, Day বলতে Sunday, Monday….etc বা রবি বার, সোম বার…ইত্যাদি সাত দিনের যে কোন এক দিনকে বুঝায় ।
জন্মদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সপ্তাহে এক দিন সিয়াম (রোজা) রেখে একাকী পালন করেছেন । যা উম্মী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বাণীতে বলে গেছেন এবং পালন করে গেছেন ।
আমরা কেক, নানা ধরনের বিলাসী খাবার, মিলাদ ইত্যাদি বেদাতী (নব আবিষ্কৃত) আনন্দ উৎসবের মাধ্যমে সম্মিলিত ভাবে বছরে এক দিন পালন করি । আমরা প্রতিনিয়তই দিন, দিবস, Day বলে আসছি অথচ বারের সাথে না মিলিয়ে বছরে ১ বার তারিখের সাথে মিলিয়ে পালন করে আসছি !!!
ইসলামের কিছু হক্কপন্থী আলেম বেদাতীদের বিরধীতা করতে যেয়ে বলে থাকেন জন্মদিন পালন করা যায়েজ নেই । আপনারা যদি আল্লাহ ও রাসুলের সহীহ সত্য বাণী জানাতে চান তাহলে এভাবে না বলে কুরআন ও সহীহ হাদিসের আলোকে বলতে পারেন যে, প্রচলিত পদ্ধতিতে পালন করা যায়েজ নেই । তবে কুরআন ও সহীহ হাদিসের আলোকে পালন করা যায়েজ ।
বিঃ দঃ লেখাটি যারা মনযোগসহ পড়েছেন, বুঝেছেন, ভাল লেগেছে আপনারা কপি করে, প্রিন্ট মিডিয়া বা অন লাইনের যে কোন সাইটে প্রকাশ করতে পারেন অথবা এর লিঙ্কটি অন্যদের নিকট ব্যপক প্রচার করতে পারেন ।
যারা অন্য ভাষায় পারদর্শী আপনারা হুবহু ঐ ভাষায় রূপান্তর করেও প্রচার, প্রকাশ করতে পারেন। কোন ধরণের ভুল পেলে বা কোথাও প্রকাশ করলে আমার মেইল k.banglawaly.m@gmail.com এ জানাবেন । সংশোধন করব । ইনশা আল্লাহ !
আর্টিকেল টি লিখেছেনঃ আজমল হক (আজম)


0 কমেন্টসগুলো:
একটি মন্তব্য পোস্ট করুন